• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোমে ফিরছেন ইতালি আওয়ামী লীগের নেতা জি এম কিবরিয়া ও আবু সাঈদ খান

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

আজ রোমে ফিরছেন ইতালি আওয়ামী লীগের দুই সিংহ পুরুষ নেতা জি এম কিবরিয়া ও আবু সাঈদ খান। বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেওয়া সম্প্রতি ইতালি আওয়ামীলীগের লিখিত অনুমোদন আনতে যাদের অবদান ছিলো অনস্বীকার্য যারা বহুল যল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইতালি আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলন সুন্দর সুষ্ঠু, নিরপেক্ষ ও সফলভাবে সম্পন্ন করেছেন সেই দুই মহা পুরুষ ইতালি আওয়ামী লীগ সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক জি এম কিবরিয়া ও সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব আবু সাঈদ খান আজ ২৭ নভেম্বর রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় রোমের আন্তর্জাতিক বিমানবন্দর লিওনার্দো দা ভিঞ্চিতে এসে পৌঁছাবেন বলে জানা গেছে।

সূত্রে জানা যায় আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে অভ্যর্থনা জানাতে ইতালি আওয়ামী লীগ নবগঠিত কমিটি ও আওয়ামীলীগ নেতৃবৃন্দদের ব্যপক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন আজ সন্ধ্যা ৭ ঘটিকায় সকল আওয়ামী মুজিব আদর্শের সৈনিকদের তথা সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন এবং তিনি আরো জানান বিমানবন্দরে অভ্যর্থনা শেষে আমন্ত্রিত অতিথিদের নিয়ে বাংলা অধ্যূষিত তরপিনাত্তারা স্পাইস অফ ইন্ডিয়া রেস্টুরেন্টে নিয়ে আসা হবে। এবং সেখানে এক সংক্ষিপ্ত সভায় তারা বক্তব্য রাখবেন। সেখানে তাদের সাথে সংযুক্ত হবেন ইতালি আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুত কমিটির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার কে এম লোকমান হোসেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ