• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মেসিকে আরবের ঐতিহ্যবাহী পোশাক কেন পরিয়ে দেওয়া হয়েছে

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল স্পোর্টস ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৯ ডিসেম্বর, ২০২২

মেসিকে আরবের ঐতিহ্যবাহী পোশাক কেন পরিয়ে দেয়া হয়েছে।যে কারণে কালো আলখাল্লা পরিয়ে দেওয়া হয়েছিল মেসিকে।গোল্ডেন বলের পুরস্কার নিতে এসেই একবার বিশ্বকাপ ছুঁয়ে সেটাকে চুমু খেয়ে গেছেন। বিশ্বকাপ ট্রফিটা উঁচিয়ে ধরতে তার আর তর সইছিল না। একসময় এলো সেই মহেন্দ্রক্ষণ। কিন্তু এ কী? বিশ্বকাপ তুলে দেওয়ার আগে কাতারের আমির লিওনেল মেসিকে পরিয়ে দিলেন কালো রঙের আলখাল্লা। সবার মনেই প্রশ্ন জাগল, এর কারণ কী?

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মেসিকে যে আলখাল্লা পরিয়েছেন, তা আরব দেশগুলির পুরুষদের ঐতিহ্যবাহী পোশাক। সাধারণত ওল দিয়ে এই আলখাল্লা তৈরি করা হয়। সাদা, ক্রিম, কালো, বাদামি, ধূসর বিভিন্ন রঙের হয়। পোশাকের উপরে এই আলখাল্লা পরেন আরব দেশগুলির পুরুষেরা। আরবি ভাষায় এই আলখাল্লাকে বলা হয় ‘বিশ্‌ত’। ফার্সি থেকে এসেছে শব্দটি। কোনও অনুষ্ঠান, বিয়ে, উৎসব বা বিশেষ দিনে এই আলখাল্লা পরা আবর দেশগুলির পুরনো রীতি।
বংশ পরম্পরায় এখনও এই রীতি বজায় রেখেছেন আরব দেশের বাসিন্দারা। এই আলখাল্লাকে আরব দেশগুলির আভিজাত্যের প্রতীক বলেও মনে করা হয়। বাংলাদেশ কিংবা ভারতে যেমন উত্তরীয় পরিয়ে সম্মানিত করা হয়, তেমনই কাতারে বিশ্‌ত পরিয়ে সম্মান জানানোর প্রথা আছে। গতকাল ছিল মেসির জীবনের শ্রেষ্ঠ রাত। সেটা বোঝাতে এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা অধিনায়ককে সম্মান জানাতে তাকে ট্রফি দেওয়ার আগে ‘বিশ্‌ত’ পরিয়ে দিয়েছেন কাতারের আমির।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ