বাংলাদেশ ও গ্রিস সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির কার্যক্রম শুরু।ইউরোপের দেশ গ্রিসের সাথে বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির বাস্তবায়ন তথা কৃষি ভিসা সংক্রান্ত বিষয়ে গ্রিস অবস্থান রত যেসব বাংলাদেশী অবৈধ রয়েছে তাদেরকে বৈধ করার কার্যক্রম গতকাল ১৭ ই জানুয়ারি কার্যক্রম শুরু হয়েছে। তবে বাংলাদেশ থেকে যেসব শ্রমিক আনার কথা রয়েছে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি। দূতাবাস সূত্রে জানা গেছে এই কার্যক্রমটি গ্রিসে নিযুক্ত বাংলাদেশের দূতাবাস সার্বক্ষনিক কার্যক্রমে সেবা প্রদান করতেছে। সেক্ষেত্রে কোন আইনজীবী বা দালাল চক্রের সাথে সহায়তা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
নিন্মলিখিত অংশ চুক্তির বিস্তারিত বিশ্লেষণ রয়েছে —
বাংলাদেশ ও গ্রীসের মধ্যে অভিবাসন বিষয়ে স্বাক্ষরিত সমঝোতা স্মারক ও তৎপ্রেক্ষিতে গ্রীক সরকারের আইন (নং- ৪৯৫৯/২০২২ ও আন্তঃ মন্ত্রনালয় ডিসিশন নং ৭১৬৬৫৯ ; ২৯/১১/২০২২) অনুযায়ী ০৯ ফেব্রুয়ারী, ২০২২ বা এর পূর্ব হতে যে সকল প্রবাসী বাংলাদেশী গ্রীসে অনিয়মিতভাবে (আনডকুমেন্টেড) বসবাস করছিলেন, তাদের বৈধতা দেওয়ার লক্ষ্যে গ্রীক সরকার একটি বিশেষ অনলাইন প্লাটফর্ম(https://portal.immigration.gov.gr/electronic applications) চালু করেছে।
এই প্লাটফর্মে আবেদনের জন্য নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হবে:
ক) দুই বছরের বেশী মেয়াদযুক্ত বাংলাদেশী পাসপোর্ট (আবেদন করার দিন পর্যন্ত)
খ) ০৯ ফেব্রুয়ারী, ২০২২ বা এর পূর্ব হতে গ্রীসে অবস্থানের প্রমানপত্র
গ) গ্রীসের একজন চাকুরীদাতা কর্তৃক প্রদত্ত নিয়োগের ইচ্ছাপত্র,
ঘ) আবেদন ফি(পারাবোলো) ৭৫ ইউরো (নির্ধারিত ২১৪৮ কোডে) জমা করে তার কোড সংগ্রহ,
ঙ) নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর (উক্ত মোবাইল নম্বরে প্রয়োজনীয় মেসেজ ও কোড আসবে),
চ) ব্যক্তিগত, সক্রিয় ই-মেইল আইডি(উক্ত ই-মেইলে প্রয়োজনীয় মেসেজ ও কোড আসবে),
০২। বৈধতা দেওয়ার এই প্রক্রিয়ার প্রথম ধাপে গ্রীসে বসবাসরত উপযুক্ত এবং আগ্রহী বাংলাদেশী নাগরিকগণ দূতাবাস থেকে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজ নিজ পাসপোর্ট সত্যায়িত করার মাধ্যমে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করবেন।
০২। দ্বিতীয় ধাপে দূতাবাসে নিবন্ধনকৃতদের গ্রীক সরকার কর্তৃক চালুকৃত অনলাইন প্লাটফর্মে প্রাথমিক তথ্য দিয়ে বৈধতার জন্য আবেদন চালু হবে। অনলাইন প্লাটফর্মে যাদের আবেদন চালু হয়েছে দূতাবাস ক্রমানুযায়ী তাদের তালিকা প্রতি সপ্তাহে দূতাবাসের ফেইসবুক পেইজে (Bangladesh Embassy in Athens বাংলাদেশ দূতাবাস, এথেন্স) প্রকাশ করবে।
০৩। তৃতীয় ধাপে সংশ্লিষ্ট আবেদনকারী অনলাইন প্লাটফর্মে বাংলাদেশীদের বৈধকরণের জন্য চালুকৃত ট্যাবে প্রবেশ করে নিজ নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে নিজ প্রোফাইলে ঢুকবেন এবং তার পাসপোর্টের সত্যায়িত অনুলিপি, ০৯ ফেব্রুয়ারী, ২০২২ বা এর পূর্ব হতে গ্রীসে অবস্থানের প্রমানপত্র ও সম্ভাব্য একজন চাকুরীদাতার নিয়োগের ইচ্ছাপত্র আপলোড করবেন এবং তার নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বর, নিজ ই-মেইল আইডি, নির্ধারিত ২১৪৮ কোডে জমা দেয়া ৭৫ ইউরো আবেদন ফি (পারাবোলো) এর কোড আবেদনপত্রের নির্ধারিত ঘরে প্রবেশ করাবেন। এর মাধ্যমে তাদের আবেদন সম্পন্ন হলে তিনি সাবমিট করবেন। আবেদন সাবমিট করার নির্দিষ্ট সময়ের মধ্যে তার নিজ ই-মেইল আইডিতে বৈধতা লাভের জন্য আবেদনের সনদ প্রেরণ করা হবে যা স্মার্ট কার্ড রেসিডেন্স পারমিট ইস্যু না হওয়া পর্যন্ত বিকল্প রেসিডেন্স পারমিট হিসাবে কার্যকর থাকবে। এই বিকল্প রেসিডেন্স পারমিট দিয়ে উক্ত আবেদনকারী যেকোনো ধরনের চাকরি লাভসহ সবধরনের নাগরিক সুযোগসুবিধা ভোগ করতে পারবেন এবং বাংলাদেশে নিয়মিত যাতায়াত করতে পারবেন।
আবেদনকারীদের সুবিধার্থে ও সতর্কতাস্বরূপ আরও জানানো জাচ্ছে যে,
ক) অনলাইনে আবেদন একটি সহজ ও সংক্ষিপ্ত প্রক্রিয়া যা আবেদনকারী নিজেই অথবা ক্ষেত্র বিশেষে ইংরেজি জ্ঞান সম্পন্ন একজন প্রবাসীর সহায়তায় সম্পন্ন করতে পারবেন। এজন্য কোনো উকিলের প্রয়োজন নাই। দূতাবাস যেকোনো সময়ে এ বিষয়ে সহায়তা অব্যাহত রাখবে।
খ) আবেদনকারীরা অবশ্যই নিজ নামে নিবন্ধিত সিমের নম্বর ও নিজ ই-মেইল এড্রেস ব্যবহার করবেন। কারণ, গ্রীক কর্তৃপক্ষ তা যাচাই/ভেরিফাই করবে।
এছাড়া, কোনো অবস্থাতেই নিজ মোবাইল নম্বর এবং নিজ ই-মেইল ব্যতীত অন্য কারো মোবাইল নম্বর এবং ই-মেইল ব্যবহার করা যাবেনা। করলে ভবিষ্যতে প্রতারিত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
গ) যেহেতু ছয় মাস ধরে এই বৈধকরণ প্রক্রিয়া চলবে তাই কোনো ধরনের তাড়াহুড়া না করে, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ভুলভাবে আবেদন সম্পন্ন করুন।
ঘ) যেহেতু নিজ নাম ও পাসপোর্ট নম্বর দিয়ে অনলাইন প্লাটফর্মে প্রবেশ করতে হবে বা করা যাবে তাই নিজ নাম, পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর এবং নিজ ই-মেইল এড্রেসসহ কোনো ধরনের তথ্য ও দলিলপত্র কাউকে দিবেন না। কোনো বাংলাদেশী নাগরিক অতি উৎসাহী হয়ে যেনো কোনো দালাল বা প্রতারক দ্বারা প্রতারিত না হোন এবং বিভ্রান্তিমূলক প্রচারনা ও প্রতারক চক্রের প্ররোচনার শিকার যাতে না হতে হয় সে বিষয়ে সতর্ক থাকার জন্য দূতাবাসের পক্ষ থেকে সকলকে অনুরোধ করা হলো। গ্রীক সরকার কর্তৃক ঘোষিত নির্ধারিত সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে আবেদন করতে হবে। এ বিষয়ে দূতাবাস থেকে নিয়মিত হালনাগাদ তথ্য প্রদান অব্যাহত থাকবে।
দ্রষ্টব্যঃ ১। আবেদন করার দিন পর্যন্ত যাদের পাসপোর্টের মেয়াদ দুই বছরের বেশী সময় রয়েছে এবং উক্ত লিগালাইজেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে আগ্রহী, তারা দূতাবাসে এসে নাম নিবন্ধন করে সত্যায়ন ফি দুই ইউরো ও ব্যাংক ফি দুই ইউরো মোট চার ইউরো জমা প্রদান করে পাসপোর্টের কপি সত্যায়িত (Attestation) করে নেয়ার জন্য আনুরোধ করা হলো। উক্ত নিবন্ধন এর জন্য
(১) মূল পাসপোর্টের দুইটি ফটোকপি,
(২) ০৯ ফেব্রুয়ারী, ২০২২ বা এর আগে থেকে গ্রীসে অবস্থান সংক্রান্ত প্রমাণপত্রের কপি,
(৩) গ্রীসের একজন চাকুরীদাতা কর্তৃক প্রদত্ত চাকুরির
নিশ্চয়তাপত্রের(https://www.gov.gr/ হতে ইস্যুকৃত) কপি,
(৪) নিজ নামে নিবন্ধিত মোবাইল নম্বরের প্রমাণপত্রের কপি, এবং
৫) ব্যক্তিগত সক্ৰিয় ই-মেইল আইডির তথ্য সম্বলিত কপি দূতাবাসে জমা দিতে হবে।
২। ০৯ ফেব্রুয়ারী, ২০২২ বা এর পূর্ব হতে গ্রীসে অবস্থানের প্রমাণপত্র হিসাবে, ০৯ ফেব্রুয়ারী, ২০২২ এর পূর্বের –
(ক) গ্রীসস্থ বাংলাদেশ দূতাবাস হতে ইস্যুকৃত পাসপোর্ট অথবা পাসপোর্টের আবেদনের রিসিট কপি (ডেলিভারী স্লিপ) অথবা দূতাবাস হতে ইস্যুকৃত বিভিন্ন সার্টিফিকেট বা অন্যান্য রেকর্ড অথবা দূতাবাস হতে ইস্যুকৃত জন্ম নিবন্ধন সনদ অথবা
(খ) গ্রীসে অবস্থানের অন্যান্য রেকর্ডপত্র, যেমন আফিমি/আমকা/ভ্যাক্সিনেশন কার্ড/পুলিশ রিপোর্ট/নিজ নামে ক্রয়কৃত মোবাইল সিম কার্ড এর তথ্য/নিজ নামের ব্যাংক একাউন্ট এর তথ্য/হাসপাতালের চিকিৎসাপত্র/কোর্টের আদেশপত্র/বৈধ চ্যানেলে টাকা পাঠানোর রিসিট /আন্তর্জাতিক সুরক্ষা সংক্রান্ত রেকর্ডপত্র ইত্যাদি দাখিল করা যাবে। গ্রীসের একজন সম্ভাব্য চাকুরীদাতা কর্তৃক প্রদত্ত চাকুরির ইচ্ছাপত্র, গ্রীক সরকারের অনলাইন প্লাটফর্ম, https://www.gov.gr/ হতে আবেদনকারীর নাম, পাসপোর্ট নম্বর, কাজের ধরন বা কাজের ক্ষেত্র উল্লেখ করে চাকুরীদাতা বা তাঁর ব্যক্তিগত লগস্তি কর্তৃক তাঁর ব্যবসায়িক বা ব্যক্তিগত myTaxisNet (ক্লিদিয়াআরিকমস) হতে ইস্যু করতে হবে (নমুনা কপি সংযুক্ত)। এটি সম্পূর্ণ ডিজিটাল কিউ-আর কোড সম্বলিত একটি সার্টিফিকেট, যার সঠিকতা যেকোনো সময় যাচাই করা যায়।
৪। আবেদন ফি (পারাবোলো) ৭৫ ইউরো (নির্ধারিত ২১৪৮ কোডে) অন লাইন ব্যাংকে জমা প্রদান করার পর, জমা প্রদানের বিশেষ কোডসহ রশিদ পাওয়া যাবে, যা একজন আবেদনকারী অনলাইন প্লাটফর্মে ব্যবহার করবেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮জানুয়ারি/জই