• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারের পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা প্রদান

জাবেদ নুর শান্ত কক্সবাজার ( বাংলাদেশ)
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার পরিবেশ বাদী বারটি সংগঠন কে সম্মাননা স্বরুপ ক্রেস্ট ও সনদ পদান করা হয়।এই উদ্যোগের ফলে কক্সবাজারে যারা নিজেদের অর্থায়নে স্বেচ্ছাসেবী হিসেবে পরিবেশ ও প্রকৃতি ততা পরিচ্ছন্ন কক্সবাজার জেলা কামনা করেন এবং করে আসছেন তাদের প্রচেষ্ঠা সমূহকে অনেক দূর এগিয়ে নেওয়ার বিশাল উৎসাহ ও প্রেরণা জোগাবে বলে মনে করছে পুরস্কার প্রাপ্ত সংগঠকগণ।এজন্য কক্সবাজার জেলা প্রশাসক মানবিক অফিসার কামাল হোসেন সহ সংশ্লিষ্ট কতৃপক্ষের নিকট কৃতজ্ঞতা জানান।

কক্সবাজারের বারটি পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনকে নিয়ে জেলার পরিবেশ, পর্যটন ও উন্নয়ন বিষয়ক কর্মশালা আজ বিশেষ শিশুদের জন্য বিশেষায়িত প্রতিষ্ঠান অরুণোদয় হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় পরিবেশ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের পক্ষ হতে আলোচকগণ পরিবেশের বিভিন্ন উপাদান, দূষণের ক্ষেত্রসমূহ, পরিবেশ রক্ষার্থে বিভিন্ন আইনসমূহ, পরিবেশ সুরক্ষার উপায় ও করণীয় বিষয়ে বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন। এ সময় কক্সবাজারের পরিবেশ ও জীববৈচিত্র্য সমুন্নত রাখতে সরকারি দপ্তরগুলোর পাশাপাশি সকলকে এগিয়ে আসার আহবান জানানো হয়। সভা শেষে সৈকতে ভেসে আসা বিপুল পরিমাণ বর্জ্য অপসারণে স্বেচ্ছাসেবক হিসেবে আগ্রহ, উদ্যম ও কর্তব্যনিষ্ঠার সাথে অবদান রাখায় প্রতিটি সংগঠনকে সনদপত্র ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়। এছাড়া কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ মোকাবেলার প্রস্তুতি স্বরূপ তাদের পরিবেশবান্ধব কাপড়ের মাস্ক প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসক বক্তব্যের শেষে সকলকে সতর্কতা মূলক বলেন
মাস্ক পড়ুন, সুস্থ থাকুন।
বিডিনিউজ ইউরোপ/ ২৮ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ