• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনায় মুসলিমদের অবস্থান সুসংহত করার চেষ্টা অব্যাহত

কবির আহমেদ কূটনৈতিক প্রতিবেদক( অষ্ট্রীয়া) ভিয়েনা
আপডেট : বুধবার, ২৯ মার্চ, ২০২৩

ভিয়েনায় মুসলিমদের অবস্থান সুসংহত করার চেষ্টা দিন দিন জোরদার হচ্ছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পবিত্র রমজান মাসে সাজসজ্জা করার দাবি জানিয়েছে তুরস্ক ভিত্তিক ইসলামি সংগঠন SÖZ । ভিয়েনা থেকে প্রকাশিত অনলাইন পত্রিকা Express.at জানায় বর্তমানে অস্ট্রিয়ায় প্রায় ৭,৪৬,০০০ মুসলমান ধর্মাবলম্বী মানুষের বসবাস। এর মধ্যে রাজধানী ভিয়েনায় বসবাসকারী মুসলমানের সংখ্যা প্রায় ২ লক্ষ।

ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের (ফেভারিটেন) SÖZ (সোশ্যাল অ্যান্ড ইকোলজিক্যাল পার্টি) ক্লাবের চেয়ারম্যান হাকান গুরডু (Hakan Gördü) অনলাইন পোর্টাল Express.at এর সাথে এক সাক্ষাৎকারে বলেন, পবিত্র রমজান মাসে ভিয়েনা শহরের বৈচিত্র্য বাড়াতে ১০ নাম্বার ডিস্ট্রিক্ট উৎসবের রঙে সাজাতে চান।অনলাইন পোর্টালটি আরও জানায়, ২০০১সালে শেষ সরকারি সমীক্ষার পর থেকে অস্ট্রিয়ায় মুসলমানদের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এর বড় কারন অভিবাসন।এছাড়াও বিডিনিউজ ইউরোপের সাথে ১০ নম্বর ডিক্ট্রিক্টের নির্বাচিত কাউন্সিলর মাহমুদুর রহমান নয়ন জানান অষ্ট্রিয়া উদার পন্থি একটি গণতান্ত্রিক শান্তি প্রিয় একটি ইউরোপের দেশ এখানে সকল ধর্মাবল্বিদের যেমন পূর্ণমর্যাদা রয়েছে তেমনি মুসলমানদের সকল সুযোগ সুবিধা ও দিন দিন সুসংগঠিত করতে সরকার ততা আমরা জনপ্রতিনিধিরাও চেষ্টা করতেছি বলে এই তরুণ প্রজন্মের মেধাবী রাজনৈতিক নেতৃত্ব জানান।উল্লেখ্য মিষ্টার নয়ন অষ্ট্রিয়ার সরকার দলের ইয়াং পিপলস পার্টির কেন্দ্রীয় সভাপতির দ্বায়িত্ব পালন করছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৯মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ