• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনায় অস্ট্রিয়া বিএনপির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

ভিয়েনায় অস্ট্রিয়া বিএনপির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত ।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া শাখার উদ্যোগে পবিত্র রমজানের ইফতার এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (২ এপ্রিল) ভিয়েনার ২০ নাম্বার ডিস্ট্রিক্টের।বায়তুল মামুর মসজিদে অস্ট্রিয়া বিএনপির এক ইফতার এবং দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত দোয়ার মাহফিলে বাংলাদেশসহ মুসলিম বিশ্বের উম্মাহ এবং শান্তি কামনায় এবং বিএনপির প্রতিষ্ঠাতা,বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকোর জন্য দোয়া করা হয়।

ইফতারের পূর্বে ইসলামিক আলোচনা ও দোয়া
পরিচালনা করেন বায়তুল মামুর মসজিদ ২০ এর
ইমাম ও খতিব শায়খ মুমিনুল ইসলাম। অস্ট্রিয়া বিএনপি নেতৃবৃন্দের মধ্যে যারা পরলোকগমন করেছেন তন্মধ্যে মরহুম মিজবাহ উদ্দিন, শামসুজ্জামান বাবুল, শাহেদ আলী, আমজাদ হোসেন, মাহফুজুর রহমান, মোহাম্মদ আফসু, শাহাবুদ্দিন আহমেদ, ইকবাল হোসেন আকন্দ প্রমুখ যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শায়খ মুমিনুল ইসলাম দোয়ার পূর্বে তার সংক্ষিপ্ত বক্তব্যে পবিত্র রমজান মাস ও রোজার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। অস্ট্রিয়া বিএনপির পক্ষে মাসুদুর রহমান মাসুদ তাদের যে সমস্ত সহকর্মী বিগত বছরে ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়ার অনুরোধ করেন। শায়খ মুমিনুল ইসলাম বলেন, আমরা এই রোজায় যারা আছি,
যদি আল্লাহর হুকুম হয় তাহলে হয়তোবা আমাদের অনেকেই আগামী রোজায় নাও থাকতে পারি। তাই
তিনি সকলকে সতর্ক করে সময় থাকতে আল্লাহ
ও রাসূলের নির্দেশিত রাস্তায় চলার আহবান জানান।

অস্ট্রিয়া বিএনপি’র অন্যতম নেতা জনাব মাসুদুর রহমান মাসুদ ইফতার ও দোয়ার মাহফিলে যারা অংশগ্রহণ করেছেন তাদের সবাইকে অস্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানান। ইফতারের পর মাগরিবের নামাজ শেষে মুসল্লিদের।অস্ট্রিয়া বিএনপির পক্ষ থেকে রাতের খাবারে আপ্যায়ন করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৪এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ