• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আকসায় লাখো মুসল্লির জুমা আদায় সকল বাধা উপেক্ষিত

কামরুজ্জামান ভূঁইয়া ডালিম প্রধান বার্তা সম্পাদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

জেরুজালেম নগরীর পবিত্র মসজিদুল আকসায় রমজানের তৃতীয় জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) অনুষ্ঠিত নামাজে ইসরায়েলি বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে প্রায় এক লাখ ৩০ হাজার মুসল্লি অংশ নেন।জেরুজালেমের ইসলামিক অ্যাফেয়ার্স অব ওয়াকফ কাউন্সিল জানায়, রমজান মাসের তৃতীয় জুমার নামাজে অংশ নিতে ভোরবেলা থেকেই মুসল্লিদের আগমন শুরু হয়। হামলা, সংঘর্ষ ও বাধাবিপত্তি উপেক্ষা করে প্রায় এক লাখ ৩০ হাজার মুসল্লি জুমার নামাজ পড়েন।তাতে আরো বলা হয়, ফিলিস্তিনি মুসলিমদের চলাচল গতিরোধ করতে জেরুজালেম শহরে ইসরায়েলি সৈন্য বাহিনী মোতায়েন করা হয়। পবিত্র মসজিদে প্রবেশে পশ্চিম তীর ও গাজা এলাকার বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়।

এদিকে মসজিদুল আকসায় পশ্চিম তীর ও গাজা অঞ্চলের বাসিন্দাদের প্রবেশে কঠোর বিধি-নিষেধ আরোপ করে ইসরায়েলি দখলদার বাহিনী। নির্দেশনা অনুসারে ৫৫ বছরের কম বয়সী পুরুষদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তা ছাড়া সব বয়সের নারী, ৫৫ বছরের বেশি বয়সী পুরুষ, ১২ বছর বয়স পর্যন্ত ছেলেদের জেরুজালেমে প্রবেশে অনুমোদন দেওয়া হয়।
সূত্র দৈনিক কালের কণ্ঠ

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ