• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে সিলেটের মেয়র আরিফুল হক সংবর্ধিত

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

ইতালিতে মেয়র আরিফুল হক চৌধুরী কে সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের সংবর্ধনা। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ইতালি তে আগমন উপলক্ষে বিশেষ সংবর্ধনার আয়োজন করেছে সিলেট জাতীয়তাবাদী ফোরাম ইতালি। সংগঠনের সভাপতি মোহাম্মদ গাউসুজ্জামান গেন্দু ‌শাকিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জায়েদুল হক মুকুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক ও বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন।

রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে অনুষ্ঠিত সংক্ষিন্ত এই আলোচনায় মেয়র আরিফ বলেন” দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অনস্বীকার্য কিন্তু সুষ্ঠ ধারার গণতন্ত্রের চর্চা নেই, নেই ভোটের অধিকার। সেই সঙে দ্রব্য মূল্যের উর্ধগতি তে জন জীবনে নেমে এসেছে অর্থনৈতিক সংকট। কাজেই খালেদা জিয়ার মুক্তি দিতে হবে, বাস্তবায়ন করতে হবে ব্যালটের মাধ্যমে নিরপেক্ষ ভোটাধিকার। তবেই দেশের উন্নয়নে থাকবে সকলের অংশগ্রহণ।

এই বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইতালি বি এন পির সিনিয়র সহ সভাপতি আনিমুর রহমান সালাম, সহ সভাপতি সাজ্জাদুল কবির, রোম মহানগর বি এন পির সভাপতি হুমায়ূন করির, ইতালি বি এন পির সহ সভাপতি মৃধ্যা সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, জুয়েল আহমেদ।

সিলেট জাতীয়তাবাদী ফোরামের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা মিনার আহমেদ, উপদেষ্টা ফজলুর রহমান, হীরা মিয়া, সিনিয়র সহ‌ সভাপতি আরমান উদ্দিন স্বপন, সহ‌ সভাপতি মুসলিম মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় কর, আরিফ আহমেদ আরেফিন, সাংগঠনিক সম্পাদক ফরহাদ আহমেদ, হেলাল উদ্দিন, খোকন আহমেদ, সম্মানিত প্রথম সদস্য সাব্বির আহমেদ। ইতালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক শিমুল চৌধুরী, রফিকুল ইসলাম সজীব সহ অনেকে।

শেষে নেতৃবৃন্দদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫এপ্রিল


আরো বিভন্ন ধরণের নিউজ