• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক (অষ্ট্রিয়া) ভিয়েনা
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।ইফতার ও দোয়ার মাহফিলে এই আঞ্চলিক সংগঠনটির সদস্য ও সদস্যা ছাড়াও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।রবিবার (১৬ এপ্রিল) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির উদ্যোগে এক ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি মামুন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক কবির আহমেদ। এখানে উল্লেখ্য যে,২০১৩ সালে প্রতিষ্ঠা লাভের পর থেকে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি ভিয়েনায় অবস্থিত।


অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদে
নিয়মিত ইফতার ও দোয়ার মাহফিল করে আসছে।
ইফতারের পূর্বে বায়তুল মামুর মসজিদ ১০ এর ইমাম ও খতিব শায়খ মুহিউদ্দিন মাসুম পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন। তারপর আমাদের জীবনে রমাদান মাসের গুরুত্ব সম্পর্কে এক সংক্ষিপ্ত আলোচনা করেন। তিনি বলেন, রমাদান মাস আমাদের জন্য পরহেযগারী বৃদ্ধি ছাড়াও আল্লাহর পক্ষ থেকে গুনাহ মাফ করানোর এক সুবর্ণ সুযোগের মাস। পরে দোয়ায় তিনি
অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির সমৃদ্ধি ছাড়াও সমগ্র মুসলিম উম্মাহর শান্তির জন্য দোয়া করেন।

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির এই ইফতার ও দোয়ার মাহফিলে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির মহিলাসহ প্রায় সাড়ে তিন শতাধিকের ওপরে মুসল্লি উপস্থিত ছিলেন। অতিথিদের মাগরিব নামাজের পর ইফতার ও রাতের খাবারে আপ্যায়ন করা হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ