• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে সীতাকুণ্ড সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এথেন্স থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

পবিত্র মাহে রমজান উপলক্ষে এথেন্সের দারুসসানা এলাকায় গ্রিসে বসবাসরত চট্টগ্রামের শীতাকূন্ড বাসীদের নিয়ে গঠিত সংগঠন “সীতাকুণ্ড সমিতির” উদ্যোগে একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নূপুর দে’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সাগরের পরিচালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ি জসিম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একই সংগঠনের দপ্তর সম্পাদক প্রফেসর মঈনুল ইসলাম জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলানা বেলায়েত হোসেন জাকারিয়া,আরো উপস্থিত ছিলেন সদ্য সমাপ্ত বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সপ্তম সাধারণ নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুর রাজ্জাক টিটু, সহ বিপুলসংখ্যক শীতাকূন্ড সমিতির নেতৃবৃন্দ ও প্রবাসী বাংলাদেশীরা।
উক্ত অনুষ্ঠানে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি, কল্যাণ ও বাংলাদেশ সহ সারা বিশ্বের রহমত কামনা করে মহান আল্লাহ পাকের দরবারে দোয়া কামনা করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে  নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ কে সীতাকুন্ড সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে সংবর্ধনা  ও উষ্ণ অভিনন্দন জানানো হয়েছে।

প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে প্রধান অতিথি জসীমউদ্দীন তাঁর বক্তব্যে উল্লেখ করেন অবহেলিত প্রবাসী বাংলাদেশীদের সকল সমস্যা সমাধানের জন্য তিনি ও তার পরিষদ সর্বদা সচেষ্ট থাকবেন বলে উপস্থিত সকলকে আশ্বস্ত করেছেন।
পরিশেষে সংগঠনের সভাপতি নূপুর দে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন সাগর সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা এবং পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম ঈদ মোবারক জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ