• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়ান মুসলিমদের সম্মানে ভিয়েনায় মহিলা ও ইন্ট্রিগেশন মন্ত্রীর ইফতার পার্টি

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

অস্ট্রিয়ান মুসলিম নেতৃবৃন্দের সম্মানে ভিয়েনায়
মহিলা ও ইন্ট্রিগেশন মন্ত্রীর ইফতার পার্টি।অস্ট্রিয়ান মুসলিম শীর্ষ নেতৃবৃন্দের সম্মানে অস্ট্রিয়ার ফেডারেল মন্ত্রী ডক্টর সুজানে রাব কর্তৃক এক রাজকীয় ইফতার পার্টির আয়োজন করা হয়।সোমবার (১৭ এপ্রিল) ওয়ার্ল্ড মিউজিয়ম, হেল্ডেনপ্লাজ ভিয়েনায় এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এই ইফতার পার্টিতে অস্ট্রিয়ান সরকারের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জাতীয় সংসদ সদস্য, ফেডারেল মিনিস্ট্রি অফ অস্ট্রিয়া, ইউরোপিয়ান এন্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ও সরকারি দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় অস্ট্রিয়ার ফেডারেল মিনিস্টার সুজানে রাব অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার (IGGÖ) প্রেসিডেন্ট উমিত ভূরালসহ সকল ইসলামিক কমিউনিটির নেতৃবৃন্দকে সাদর অভ্যর্থনা জানান। একই সঙ্গে বিভিন্ন জাতীয় ইস্যুতে সহযোগিতা মূলক কাজ করার জন্য ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া ও বিভিন্ন ইসলামিক কমিনিটির নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

প্রধান অতিথি ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট উমিত ভূরাল মুসলিম নেতৃবৃন্দের জন্য ইফতার পার্টি আয়োজনে করার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন অস্ট্রিয়ার মহিলা ও ইন্ট্রিগেশন বিষয়ক মন্ত্রী সুজানে রাবের প্রতি।এ সময় উমিত ভূরাল রিলিজিয়াস অথরিটির বহুমুখী কার্যক্রমসহ মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো বিস্তারিতভাবে মন্ত্রীর সামনে তুলে ধরেন এবং ভবিষ্যতে আরো ঘনিষ্টভাবে ভাবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন।একই সময় এশিয়ান ইসলামিক কমিউনিটির’র চেয়ারম্যান ও ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার সুপ্রিম কাউন্সিল মেম্বার অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির ইঞ্জিনিয়ার এম এ হাসিম সংঠটির পক্ষ থেকে মুসলিম নেতাদের সম্মানে বিশাল এ আয়োজন করার জন্য মন্ত্রী সুজানে রাবের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

ইফতার পার্টিতে টার্কিশ, জর্ডান, ইরাক, বসনিয়া, আফগানিস্তানসহ বিভিন্ন মুসলিম দেশের রাষ্ট্রদূতগণ, রিলিজিয়াস অথরিটির সুপ্রিম কাউন্সিল সদস্যগণ, টার্কিশ, বসনিয়ান, আরাবিয়ান, আলবেনিয়ান, আফ্রিকান ও এশিয়ান ইসলামিক কমিউনিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ ক্যাথলিক ও অন্যান্য ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২০এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ