• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে ঈদুল ফিতরে রেমিট্যান্স গেলো ১৩৬০৭ কোটি

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩

এবারের ঈদ-উল-ফিতরে ১২৭ কোটি ১৭ লাখ মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।টাকার অংকে যা (প্রতি ডলার ১০৭ টাকা হিসেবে) ১৩ হাজার ৬০৭ কোটি টাকা।এপ্রিল মাসের ২১ দিনে প্রবাসীরা বৈধ পথেই এ টাকা দেশের পাঠিয়েছেন। ঈদ পরবর্তী সোমবার (২৪ এপ্রিল) এ প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।ঈদের আগে প্রবাসীরা দেশে অবস্থানরত পরিজনের জন্য বেশি বেশি অর্থ পাঠিয়ে থাকেন। এবারের ঈদেও সেই ধারা অব্যাহত রয়েছে।

প্রবাসী আয় সম্পর্কিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন পর্যালোচনা করলে দেখা যায়, প্রবাসীরা এবারের ঈদের প্রথম সপ্তাহে ৪৭ কোটি ৬৮ লাখ ৯০ হাজার ডলার, দ্বিতীয় সপ্তাহে ৪৮ কোটি ১৮ লাখ ডলার এবং তৃতীয় সপ্তাহে ৩১ কোটি ৩০ লাখ ডলার ২০ হাজার মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন।তথ্য অনুযায়ী, চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম (জুলাই থেকে মার্চ পর্যন্ত) ৯ মাসে মোট এক হাজার ৬৩০ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় দেশে এসেছে।

আগের অর্থবছরে একই সময়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন, এক হাজার ৫২৯ কোটি ডলার। অর্থাৎ এ সময়ে ৭৪ কোটি মার্কিন ডলার প্রবাসী আয় বেশি পাঠিয়েছেন।
আগের ২০২১-২২ অর্থবছরে প্রবাসীরা রেমিট্যান্স পাঠিয়েছিলেন ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে দেশের প্রবাসী আয় ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।
বৈধপথে প্রবাসী আয় পাঠাতে সরকারের নানামুখি উদ্যোগের ফলে সাম্প্রতিক সময়ে প্রবাসী আয় বেড়েছে। একই সময়ে বিদেশে মানুষ যাওয়ার হারও বেড়েছে।
প্রবাসী আয় ইতিবাচক ধারায় ফেরার এটাও একটি কারণ বলে উল্লেখ করেছে বাংলাদেশ ব্যাংক।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ