• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুদান থেকে বাংলাদেশীদের ফিরিয়ে আনা হবে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

সুদানে সংঘাত সে কারণে বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম।মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, আইনশৃংখলা পরিস্থিতির ওপরে নির্ভর করবে কীভাবে, কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। খারতুমে বাংলাদেশ দূতাবাস ইতিমধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে রেজিস্ট্রেশন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ জানিয়েছেন শাহরিয়ার আলম।ফেসবুক পোস্টে তিনি বাংলাদেশের সাংবাদিকদের দূতাবাসে যোগাযোগ না করার জন্য অনুরোধ
জানিয়েছেন।

তিনি বলেন, ‘কারণ সকলেই ব্যস্ত এবং রুটগুলো নিরাপত্তার খাতিরে না জানানোই ভালো।’দিন যত যাচ্ছে, ভয়াবহ রূপ নিচ্ছে সুদানে ক্ষমতা দখলের লড়াই। চলমান সংঘাতের কারণে রাজধানী খারতুমে ঘরবন্দি লাখো বাসিন্দা। দেখা দিয়েছে খাবার ও পানির তীব্র অভাব।দেশটির সেনাবাহিনী এবং প্রতিপক্ষ আরএসএফের ক্ষমতা দখলের এ লড়াইয়ে নিহতের সংখ্যা বেড়ে ৪২০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় ৪ হাজার।
সূত্র -এএফপি
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ