• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে ভিন্নধর্মী ঈদ আনন্দের আয়োজন করে “মরুর কাফেলা”

শাইখ আহমেদ স্পেশাল প্রতিনিধি ভেনিস, ইতালি
আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

ইতালিতে এবার ভিন্নধর্মী ঈদ আনন্দের আয়োজন করে “মরুর কাফেলা” নামক মুসলিম প্রবাসী সংঘবদ্ধ গ্রুপ। সেখানে ছিল না প্রচলিত নাচ-গান কিংবা হইহুল্লোড়। ছিল বিশ্ব জাহানের সৃষ্টিকর্তা মহান আল্লাহ কে রাজি খুশি করার লক্ষ্যে ইসলামি সংস্কৃতি গড়ার এক ভিন্ন আয়োজন। ইতালির ভিগনছা শহরে ২৩ এপ্রিল ২০২৩ রবিবার এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্ত্রা জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান, মাওলানা আবদুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রবাসী সাংবাদিক শাইখ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী গাজী ইসমাইল, বিশিষ্ট ব্যবসায়ী খন্দকার খাইরুল প্রমুখ। “মরুর কাফেলা” সদস্যদের আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয় এক টুকরো বাংলাদেশ। এমন আয়োজনে আনন্দিত আগত প্রবাসীরা।
ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত, ইসলামি সংগীত, রমজান শিক্ষা বিষয়ক আলোচনা এবং ইসলামের আলোকে ইহকাল এবং পরকালের বিভিন্ন শিক্ষা বিষয়ক আলোচনার আয়োজন করা হয়। উক্ত আয়োজনে দুপুরের এবং বিকেলের বিভিন্ন রকমের সুস্বাদু খাবারের পরিবেশন করা হয়।
এতে অংশ নিতে পেরে আনন্দিত উপস্থিত ব্যক্তিবর্গ সহ শিশু কিশোররা।

“মরুর কাফেলা” এর সদস্যগণ বলেন, একদিকে ইসলামি শিক্ষা অন্যদিকে ঈদ উপলক্ষে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এই অনুষ্ঠানের উদ্দেশ্য।পরিশেষে বিশেষ দোয়ার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।ভিন্নধর্মী এই ঈদ আনন্দে আগামী প্রজন্ম ইসলামি সংস্কৃতিতে গড়ে উঠবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ