• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে বাংলাদেশি কমিউনিটি ইন গ্রিসের নতুন কমিটি

কামরুজ্জামান ভূঁইয়া ডালিম প্রধান বার্তা সম্পাদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

গ্রিসে বাংলাদেশি কমিউনিটি ইন গ্রিসের নতুন কমিটি
গ্রিসে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নবনির্বাচিত সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেছেন বিদায়ী সভাপতি হাজী আব্দুল কুদ্দুসসহ কমিউনিটির সকল নেতৃবৃন্দ।দূতাবাসের সম্মতিক্রমে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে সরকারিভাবে নতুন কমিউনিটিকে আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনার খালেক মাতব্বর।নির্বাচনে বিজয়ী অন্যান্য সদস্যদের নাম ঘোষণা করা হয় সেই অনুষ্ঠানে।

হাজারো প্রবাসীদের উপস্থিতিতে দল মত নির্বিশেষে জয়-পরাজয় মেনে নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা অন্যান্য প্যানেলের প্রার্থীরা উপস্থিত হয়ে নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন দেওয়ান ও সাধারণ-সম্পাদক এইচ এম জাহিদুল ইসলামকে বরণ করে নেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রিস চেম্বার অফ কমার্স এ সরকারিভাবে স্বীকৃত বাংলাদেশ ব্যবসায়ী সমিতির সভাপতি আরিফুর রহমান সিরাজকে ফুলের তোড়া দিয়ে স্বাগতম জানান এবং সর্বদা কমিউনিটির পাশে থাকার অনুরোধ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক সিনিয়র সহ সভাপতি হাসান আল আহসান, ইলিয়াস আলী, সাবেক-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদারসহ আঞ্চলিক নেতারা।

বাংলাদেশ আওয়ামী লীগ গ্রিস শাখার সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার ও গ্রিস বাংলা শিক্ষা কেন্দ্রের সভাপতি দাদন মৃধার উপস্থিতিতে নব-নির্বাচিত কমিউনিটি নেতাদের স্বাগতম জানিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ