• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে বাংলা মিউজিক ভেনিসের উদ্যোগে বৈশাখী মেলা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

শাইখ আহমেদ স্পেশাল প্রতিনিধি ভেনিস, ইতালি
আপডেট : মঙ্গলবার, ২ মে, ২০২৩

ইতালিতে বাংলা মিউজিক ভেনিসের উদ্যোগে বৈশাখী মেলা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত।বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিস নগরীতে বাংলা মিউজিক ভেনিস এর উদ্যোগে বৈশাখী মেলা, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ৩০ এপ্রিল ২০২৩ রবিবার স্থানীয় সময় বিকালে ভেনিসে অবস্থিত মারঘেরা এম্মের পার্কে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক বিভিন্ন শ্রেণী পেশার বাংলাদশি প্রবাসীরা উপস্থিত ছিলেন।

বাংলা মিউজিক ভেনিসের সভাপতি আজাদ খান এর পরিচালনায় এবং ভেনিস বাংলা স্কুলের সাধারন সম্পাদক ও বাংলা মিউজিক ভেনিসের সম্মানিত সদস্য সোহেলা আক্তার বিপ্লবী এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলা মিউজিক ভেনিসের সম্মানিত উপদেষ্টা শাইখ আহমেদ এর যৌথ প্রানবন্ত উপস্থাপনায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন ভেনিস মারঘেরা মিউনিসিপ্যালিটির ভাইস প্রেসিডেন্ট মাছিমিলিআনো স্কারপা। শুভেচ্ছা বক্তব্যে তিনি বাংলাদেশি প্রবাসীদের প্রশংসা করে আগামীতে এই ধরনের আয়োজনের লক্ষ্যে সর্বাত্মক সহযোগিতা করবেন বলে আশ্বস্ত করেন। এছাড়াও অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার এবং মুক্তির আলো এসোসিয়েশনের উদ্যোক্তা হাসনাহেনা মমতাজ ডালিয়া।

প্রজন্ম থেকে প্রজন্মাতরে বাংলাদেশি প্রবাসীদের আবহমান বাংলার কৃষ্টি ইতিহাস ও ঐতিহ্যকে ধরে রাখতেই মূলত এই আয়োজন।
এই আয়োজনে ছিল বাংলাদেশি প্রবাসীদের হরেক রকমের স্টল। স্টলগুলোতে আগত দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল লক্ষ্যণীয়।

বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। উক্ত সাংস্কৃতিক সন্ধ্যা পরিবেশনায় ছিলেন বাংলা মিউজিক ভেনিস, ভেনিস বাংলা স্কুল এবং মুক্তির আলো এসোসিয়েশন।এতে লন্ডন সহ ইতালির বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা নৃত্য ও গান পরিবেশেন করেন।

উপস্থিত আগত প্রবাসী দর্শনার্থীরা বলেন বৈশাখের রঙ, ভালবাসার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় একে অপরের সান্নিধ্যে শ্রদ্ধা, ভালোবাসা বিনিময়ের মাধ্যমে সকলের হৃদয়-মন ভরে উঠেছে এক আনন্দের জয়গানে।

বিডিনিউজ ইউরোপ ২৪ডটকম/২মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ