• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৩ মে, ২০২৩

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক প্রকাশ।জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।বাংলাদেশের বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে,এক শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী মরহুম কামরুল ইসলাম চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়াত সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী পরিবেশ ও জলবায়ু ইস্যুতে অত্যন্ত সোচ্চার ছিলেন। তার মৃত্যুতে দেশ একজন প্রথিতযশা সাংবাদিককে হারালো।

উল্লেখ্য যে,মঙ্গলবার (২ মে) রাত সাড়ে আটটায় যকৃতের অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া বিষয়টি নিশ্চিত সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।.তিনি বলেন, কামরুল ইসলাম চৌধুরী প্রায় এক মাস ধরে বিএসএমএমইউতে ভর্তি ছিলেন। তার লিভার সিরোসিস ছিল। যা পরে ক্যান্সারে রূপ নেয়।

কামরুল ইসলাম স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা থেকে বার্তা সম্পাদক হিসেবে অবসরে গিয়েছিলেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৩মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ