• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে রিসেপ তায়েপ এরদোয়ান

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে এরদোয়ান।তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে প্রাথমিকভাবে এগিয়ে রয়েছেন রিসেপ তায়েপ এরদোয়ান।রবিবার (১৪ মে) তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা শুরু হয়েছে। প্রাথমিক ফলাফলে প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানকে এগিয়ে থাকতে দেখা গেছে। রবিবার তুর্কি জনপ্রিয় দৈনিক “হুরিয়াত” এ তথ্য জানিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, প্রাথমিকভাবে পাঁচটি এলাকার আংশিক ফলাফল পাওয়া গেছে। তাতে ইস্তাম্বুলসহ তিনটি এলাকাতে এগিয়ে আছেন এরদোয়ান। ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ানের প্রধান প্রতিদ্বন্দ্বী কামাল কিলিচদারোগলু দ্বিতীয় অবস্থানে রয়েছেন। তিনি দুটি এলাকায় এরদোয়ানের চেয়ে এগিয়ে আছেন।

স্থানীয় সময় রোববার সকাল ৮টায় তুরস্কের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। বিকেল ৫টায় ভোট গ্রহণ বন্ধ হয়। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ৫০ শতাংশের বেশি ভোট পেতে ব্যর্থ হলে ২৮ মে দ্বিতীয় দফায় ভোট হবে।


আরো বিভন্ন ধরণের নিউজ