• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকিয়তা

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচনে নাটকিয়তা।তুরস্কে ভোটের লড়াইয়ে এগিয়ে এরদোয়ান কিন্তু যেতে হচ্ছে দ্বিতীয় দফার নির্বাচনে।তুরস্কের নির্বাচনে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েফ এরদোয়ান এগিয়ে আছেন। ভোট গণনা শেষে তিনি ৪৯.৪৯ শতাংশ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামালকিলিচ দারোগলু পেয়েছেন ৪৪.৭৯ শতাংশ ভোট। অর্থাৎ প্রায় ৫ শতাংশ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন এরদোগান। কিন্তু তিনি নিজেও ৫০ শতাংশ ভোট নিশ্চিত করতে না পারায় এই নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়াতে যাচ্ছে।

তবে তুরস্কে আগামী পাঁচ বছরও ক্ষমতায় থাকবেন বলে এরদোয়ান আশা প্রকাশ করেছেন।
বিবিসি জানায়,তুরস্কে প্রেসিডেন্ট পদের জন্য লড়াই প্রায় নিশ্চিতভাবেই দ্বিতীয় ধাপে গড়াচ্ছে, আর এই লড়াইয়ে দুই প্রার্থীই বলছেন, বিজয় তাদের হাতে মুঠোয়।

বিশ বছর ধরে ক্ষমতাসীন প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যেপ এরদোয়ান তার দলের সদর দপ্তরের বারান্দায় দাঁড়িয়ে বলছেন, আগামী পাঁচ বছর ক্ষমতা যে তারই সেটা নিশ্চিত।

অন্যদিকে, তার প্রতিপক্ষ কামাল কুলুচদারুলুর জন্য এই নির্বাচনে জয় পাওয়ার জন্য সব হিসেব মিলে গেছে বলে দৃশ্যত মনে হচ্ছে। কিন্তু ভোটের অসম্পূর্ণ ফলাফলের জন্য প্রথম রাউন্ডে তিনি প্রেসিডেন্টের পেছনে পড়ে গেছেন।

এই দ্বিতীয় দফার ভোট আগামী দু’সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে মি. এরদোয়ান পেয়েছেন ৪৯.৪% ভোট, তার প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৪৫% এরও কম ভোট। প্রথম পর্বে জিততে হলে প্রার্থীদের অন্যূন ৫০% ভোট পেতে হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ