• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি’র আংশিক কমিটি গঠন

মোহাম্মাদ উল্লাহ সোহেল, ইতালি
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ইতালির ভেনিসে বৃহত্তর কুমিল্লা সমিতি’র আংশিক কমিটি গঠন। বর্ণাঢ্য আয়োজন আর জাঁকজমকের মধ্যে দিয়ে জলকন্যা খ্যাত ইতালির ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি‘র ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।বিশ্ব বিখ্যাত পর্যটন নগরী ভেনিসে- রবিবার ১১ জুন সন্ধ্যায় স্থানীয় ঢাকা বিরিয়ানী হাউজে মাকসুদ রহমান ও ফয়সাল আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী  কুদ্দুস চৌধুরী কে সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব সফিক গাজী কে সিনিয়র সহ-সভাপতি,ফয়সাল আহমেদ সাধারণ সম্পাদক ও মোঃ ফারুক আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, মো. ইউসূফ পাঠান সাংগঠনিক সম্পাদক, মাহবুবুর রহমান অর্থ সম্পাদক,জিল্লাল মিয়া দপ্তর সম্পাদক,ও মো.মাসুদ রানাকে প্রচার সম্পাদক করে ৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে।

সভায় প্রায় তিন শতাধিক বৃহত্তর কুমিল্লার মানুষ উপস্থিত ছিলেন।নবগঠিত সভাপতি কুদ্দুস চৌধুরী বলেন খুব দ্রুত পূর্ণাঙ্গ একটি কমিটি দেবেন এবং সাধারণ সম্পাদক বলেন যারা উপস্থিত হয়ে এত সুন্দর একটি কমিটি গঠন করার জন্য সাহায্য করেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান I

বিডিনিউজ ইউরোপ/১৩জুন/জই/ভেনিস


আরো বিভন্ন ধরণের নিউজ