• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভিয়েনায় হজ যাত্রীদের সংবর্ধনা

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

ভিয়েনায় হজ যাত্রীদের সংবর্ধনা অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি থেকে এই বছর ৩৩ জন পবিত্র হজে যাচ্ছেন।রবিবার (১১ জুন) ভিয়েনার ১০ নাম্বার ডিস্ট্রিক্টের বায়তুল মামুর মসজিদে ভিয়েনার বয়স্কদের খেলাধূলা বিষয়ক সংগঠন বিডি স্পোর্টস এন্ড ফান (বিডিএসএফ) এর উদ্যোগে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটি থেকে এই বছর হজ গমন ইচ্ছুক যাত্রীদের এক সংবর্ধনা দেওয়া হয়।

এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্বের দায়িত্ব পালন করেন বিডিএসএফ এর সভাপতি হেলাল উদ্দিন এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক রুহুল আমিন ভূইয়া। সংবর্ধনা অনুষ্ঠানে হজ যাত্রীদের হজব্রত পালনের তথ্যাবলী সম্পর্কিত বই বিতরন ও সংক্ষিপ্ত ওয়াজ মাহফিলেের আয়োজন করা হয়।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদের সন্মানিত ইমাম সাহেবগণ উপস্থিত ছিলেন এবং প্রত্যেক সংক্ষিপ্ত ওয়াজ নসিহত করেন। উল্লেখ্য এই বছর ভিয়েনা থেকে ৩৩ জন হজ যাত্রী পবিত্র হজব্রত পালনের উদ্দেশ্যে আগামী ১৬ জুন শুক্রবার ভিয়েনা থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন। এই সংবর্ধনা অনুষ্ঠানে অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক কমিউনিটির সদস্য উপস্থিত ছিলেন।

উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে অন্যতম বাংলাদেশ অস্ট্রিয়া সমিতির সাধারণ সম্পাদক হেলাল মিয়া এবং বিডিএসএফ এর সহ-সভাপতি মাসুদুর রহমান, উপদেষ্টা খন্দকার শাহেদ, উপদেষ্টা সেলিম রহমান,সহ-সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কোষাধক্ষ্য ফাইজুল হক,ক্রীড়া সম্পাদক আজিম উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম , সদস্য সরকার আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, সাজ্জাদ হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিডিনিউজ ইউরোপ/১৩জুন/জই/vienna


আরো বিভন্ন ধরণের নিউজ