• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

দেশের তরুণরাই সরকারের পতন ঘটাবে – রিজভী

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩

দেশের তরুণরাই সরকারের পতন ঘটাবে – রিজভী। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটিয়েছে তরুণরাই। যুগে যুগে তাদের শক্তিতে পতন ঘটেছে স্বৈরাচারের বলেন বিএনপির এই শীর্ষ নেতা।বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্ধারিত শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১২ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্ধারিত শোভাযাত্রা-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিশ্বের অনেক দেশ আছে, যেখানে তরুণরা লড়াই-সংগ্রাম করে দেশ স্বাধীন করেছে। ফ্যাসিবাদী শক্তির পরাজয় ঘটিয়েছে তরুণরাই। যুগে যুগে তাদের শক্তিতে পতন ঘটেছে স্বৈরাচারের। আমাদের দেশেও তারুণ্যের শক্তিতেই বর্তমান সরকারের পতন ঘটবে, ইনশাআল্লাহ।

সারা দেশের ছয়টি গুরুত্বপূর্ণ এলাকায় অনুষ্ঠিতব্য তরুণ সমাবেশকে স্বাগত জানিয়ে ঢাকায় এ সমাবেশ ও শোভাযাত্রা করেছে বিএনপি। প্রবল বৃষ্টি ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হন।

সমাবেশে রুহুল কবির রিজভী বলেন, দলের তরুণদেরকে স্বপ্ন দেখাচ্ছেন, পথ দেখাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যার মাঝে এখনও আমরা তারুণ্যকে দেখি। আমরা সবাই সেই নেতা তারেক রহমানের অনুসারী। আমরা জাতীয়তাবাদী শক্তির সন্তান।দেশের যে অবস্থা, আমাদের তরুণদেরকে আরও শক্তিশালী হতে হবে।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের সভাপতিত্বে ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায়ের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন—বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ অনেকে।

শোভাযাত্রায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, এবিএম মোশারফ হোসেন, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, নাসির উদ্দিন অসীম, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, সেলিমুজ্জামান সেলিম, অনিন্দ্য ইসলাম অমিত, নজরুল ইসলাম আজাদ, আব্দুল খালেক, শহিদুল ইসলাম বাবুল, শামীমুর রহমান শামীম, মীর নেওয়াজ আলী নেওয়াজ, নিলোফার চৌধুরী মনি, মো. আমিনুল হক, ডা. পারভেজ রেজা কাকন, রফিক সিকদার, আবু বকর সিদ্দিক, ব্যারিস্টার মীর হেলাল, হাসান মামুন, হুম্মাম কাদের চৌধুরী, হাবিবুর রশিদ হাবিব, সুলতান সালাউদ্দিন টুকু, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, তানভীর আহমেদ রবিন, ডা. জাহেদুল কবির জাহিদ, সর্দার নূরুজ্জামান, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, আলমগীর হাসিন আহমেদ, প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম, একেএম আসাদুজ্জামান চুন্নু, অধ্যক্ষ বাহাউদ্দিন বাহারসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

নয়াপল্টন থেকে মগব‌াজার পর্যন্ত শোভাযাত্রা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে রাস্তায় পানিতে জমাতে শোভাযাত্রা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ নেতাকর্মীদের মুক্তি ও তারেক রহমানকে ফিরিয়ে আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

তথ্যসূত্র: বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যম

বিডিনিউজ ইউরোপ/১৩জুন/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ