• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৭ জুন, ২০২৩

বেলারুশে রাশিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্র ।রাশিয়া জাপানের হিরোশিমায় নিক্ষিপ্ত বোমার চেয়ে ৩ গুণ শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে বেলারুশে।।বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৪৫ সালে হিরোশিমা ও নাগাসাকিতে যে পারমাণবিক বোমা ফেলেছিল তারচেয়ে তিনগুণ বেশি শক্তিশালী বোমা রয়েছে এসব অস্ত্রের মধ্যে। বুধবার বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এ তথ্য জানিয়েছেন।সোভিয়েত ইউনিয়নের পতনের পর এবারাই প্রথম রাশিয়ার বাইরে যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এমন স্বল্প-পরিসরের কম শক্তিশালী পারমাণবিক অস্ত্র মোতায়েন করলো মস্কো।

রাশিয়ার সরকারি টিভি চ্যানেল রসিয়া – ১ এর সাথে একটি সাক্ষাৎকারে লুকাশেঙ্কো বলেছেন, ‘আমাদের কাছে ক্ষেপণাস্ত্র এবং বোমা রয়েছে যা আমরা রাশিয়ার কাছ থেকে পেয়েছি। বোমাগুলো হিরোশিমা ও নাগাসাকি ফেলা বোমার তুলনায় তিনগুণ বেশি শক্তিশালী।’

এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুক্রবার বলেছেন, রাশিয়া কৌশলগত পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ বজায় রাখবে, এগুলো রাখার জন্য বিশেষ স্টোরেজ সুবিধা প্রস্তুত হওয়ার পরে বেলারুশে মোতায়েন শুরু করা হবে।

তথ্যসূত্র: এনা

বিডিনিউজ ইউরোপ/১৭জুন/জই/রাশিয়া


আরো বিভন্ন ধরণের নিউজ