• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশে আইটি ও সবুজায়নে সহায়তা করতে আগ্রহী সুইডেন

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

বাংলাদেশে আইটি খাতে ও সবুজায়নে সহায়তা করতে আগ্রহী সুইডেন ।তথ্যপ্রযুক্তি (আইটি) খাত এবং জলবায়ু পরিবর্তন অভিযোজনে বাংলাদেশের সাফল্যের প্রশংসা করেছে সুইডেন। শুক্রবার (১৬ জুন) স্টকহোমে সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গে এক বৈঠকে, সুইডেনের স্টেট সেক্রেটারি এ আগ্রহের কথা জানান।সুইডেন বাংলাদেশের আইটি খাতের উন্নয়ন ও সবুজ রূপান্তরে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে।

এশিয়া-কে প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে আখ্যায়িত করেন সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা ও বৈদেশিক বাণিজ্য বিষয়ক স্টেট সেক্রেটারি হাকান জেভরেল। বিকশিত ভূ-রাজনৈতিক উন্নয়নের প্রেক্ষাপটে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারে সুইডেনের আগ্রহের কথা জানান তিনি।

ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকারের পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি সফটওয়্যার প্রযুক্তি, চতুর্থ শিল্প বিপ্লব (ফোরআইআর) সক্ষম কৃষি ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের মধ্যে নিবিড় সহযোগিতার পরামর্শ দেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সুইডেনের স্টেট সেক্রেটারি মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার জন্য বাংলাদেশের প্রশংসা করেন। আর, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বাংলাদেশে অব্যাহত উন্নয়ন সহযোগিতা; বিশেষ করে দরিদ্রদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং লিঙ্গ সমতা উন্নয়নে সহযোগিতার জন্য সুইডেনকে ধন্যবাদ জানান।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মানবিক সহায়তা এবং এই সংকটের রাজনৈতিক সমাধানে বাংলাদেশকে সমর্থনের জন্য সুইডেনের সরকারকে ধন্যবাদ জানান। জলবায়ু পরিবর্তন নিয়ে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয়ভাবে সম্ভাব্য সহযোগিতা নিয়েও উভয় পক্ষ আলোচনা করেছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিডিনিউজ ইউরোপ/১৭জুন/জই/সুইডেন


আরো বিভন্ন ধরণের নিউজ