• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজারে বন বিভাগের অভিযানে ১০ হেক্টর বেদখল জমি উদ্ধার

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : মঙ্গলবার, ১ ডিসেম্বর, ২০২০

কক্সবাজারে বন বিভাগের অভিযানে ১০ হেক্টর বেদখল জমি উদ্বার

অবৈধ দখলদারের কাছথেকে ৮ হেক্টর বনভূমি উচ্ছেদের মধ্যেদিয়ে উদ্বার করেছে কক্সবাজার উত্তর বন বিভাগ। ফুলছ‌ড়ি রে‌ঞ্জের ফুলছড়ি বিট এর ২০১৮ -১৯ সা‌লের স্বল্প মেয়াদী ১০ হেক্টর বাগা‌ন এলাকায় ও মেধাকচ্ছপিয়া জাতীয় উদ্যা‌নের বেদখলকৃত বনভূমিতে এ অভিযান চালানো হয়।

চকরিয়ার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেন এর নেতৃত্বে এ অভিযানে – ফুলছ‌ড়ি ও ফা‌ঁসিয়াখালী রে‌ঞ্জের বি‌ভিন্ন বি‌টের বিট কর্মকর্তা,বনকর্মী এবং ভিলেজারগণ অংশ নেন।মঙ্গলবার দুপুরে ২ ঘণ্টার বিরতিহীন এ অভিযানে বনভূ‌মি‌তে অ‌বৈধভা‌বে গ‌ড়ে উঠা ঝুপড়ী ঘর ও নানা স্হাপনা গুঁড়িয়ে দেয়া হয়।এসব অবৈধ দখলদার ও বনভূমি ধ্বংসকারীদের বিরুদ্ধে ফুলছড়ি বিট কর্মকর্তা আকরাম হোসেন বাদী হয়ে ৭ টি মামলা দায়ের করেন।

এ বিষয়ে উত্তর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌহিদুল ইসলাম বলেন,বনভূমি জবর দখলকারীর কবল থেকে বনজমি উদ্বার অভিযান অব্যাহত থাকবে।এতে কাউকে কোন রকম ছাড় দেয়া হবে না।সরকারের দেয়া দায়িত্ব পালনে বন বিভাগ বদ্ধপরিকর।
বিডিনিউজ ইউরোপ/২ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ