• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আয়ারল্যান্ডে প্রথম বাংলাদেশী ও মুসলিম মেয়র আজাদ তালুকদার

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

আয়ারল্যান্ডে প্রথম বাংলাদেশী ও মুসলিম মেয়র আজাদ তালুকদার।আয়ারল্যান্ডের ইতিহাসে প্রথম বাংলাদেশী বংশোদ্ভূত ও মুসলিম মেয়র হিসাবে নিজের নাম লিখিয়েছেন আজাদ তালুকদার।আয়ারল্যান্ডের স্থানীয় বাংলা সংবাদ মাধ্যমের তথ্য লিমরিক কাউন্টি কাউন্সিলের নতুন মেয়র আজাদ তালুকদার পেশায় একজন স্বাধীন ব্যবসায়ী। ২০০৪ সাল থেকে তিনি আয়ারল্যান্ডের স্থানীয় রাজনিতির সাথে জড়িয়ে পরেন। বিভিন্ন সামাজিক কর্মকান্ডের জন্যও তিনি আয়ারল্যান্ড বাংলাদেশ কমিউনিটিতে ব্যাপকভাবে প্রসংশিত।গত ২০১৯ সালের মে মাসে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে আয়ারল্যান্ডের লিমেরিক এলাকা থেকে ফিনেফল পার্টির প্রার্থী হিসেবে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন তিনি। কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর ২০২১ সালে ডেপুটি মেয়র নির্বাচিত হন।

এবার নির্বাচনে ২০ ভোটের মধ্যে ১৩ জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোট পেয়ে অন্য প্রার্থীকে ৭ ভোটে হারিয়ে বাংলাদেশের কৃতি সন্তান জনাব আজাদ তালুকদার মেয়র (কাহার্লক) নির্বাচিত হন।লিমরিক কাউন্টি কাউন্সিলের যাত্রালগ্ন থেকে অদ্যাবধি কোনো বিদেশি বা অভিবাসী সম্প্রদায়ের কেউ মেয়রের মতো গৌরব জনক আসনটি অলংকৃত করতে সক্ষম হননি। এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখালেন জনাব আজাদ তালুকদার। গত ৮০০ বছর ধরে এই শহরে মেয়র নির্বাচিত হয়ে আসছে আর এই শহরের ৮০০ বছরের ইতিহাসে এই প্রথম কোন মুসলমান হিসেবে মেয়র নির্বাচিত হলেন তিনি।

আজাদ তালুকদার ১৯৬৮ সালের ৫ অক্টোবর গাজীপুর জেলায় জন্ম গ্রহন করেন। তার পিতা মরহুম দেলোয়ার হোসেন তালুকদার। ৩ ভাই ২ বোনের মধ্যে তিনি সবার বড়। ২০০০ সালে আয়ারল্যান্ড আসেন তিনি।

আয়ারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা তার
এই সাফল্যে অত্যান্ত আনন্দ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

বিডিনিউজ ইউরোপ/২৪জুন/জই/আয়ারল্যান্ড


আরো বিভন্ন ধরণের নিউজ