• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

কবির আহমেদ, ঢাকা
আপডেট : শনিবার, ২৪ জুন, ২০২৩

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ ।বৃহস্পতিবার (২২ জুন) বঙ্গভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেছেন। বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,বঙ্গভবনে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে, শেখ হাসিনা তার সাম্প্রতিক বিদেশ সফর সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করেন। প্রেস সচিব জানান, সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে শেখ হাসিনা বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি ও তার স্ত্রী ড. রেবেকা সুলতানা ফুলের তোড়া দিয়ে তাকে স্বাগত জানান। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সাম্প্রতিক বিদেশ সফরের বিভিন্ন দিক রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি তার সাম্প্রতিক সুইজারল্যান্ডের জেনেভা সফর-সহ বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন বলে জানান রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন।

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুইজারল্যান্ডের জেনেভায় গত ১৪-১৫ জুন অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড অফ ওয়ার্ক সামিট: সোশ্যাল জাস্টিস ফর অল’ এ যোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। সাহাবুদ্দিন বলেন যে প্রধানমন্ত্রীর এই সফর বাণিজ্য ও বিনিয়োগসহ দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় সম্পর্ককে আরো জোরদার করবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পরস্পরের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং কুশল বিনিময় করেন। এ সময় রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

বিডিনিউজ ইউরোপ/২৪জুন/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ