• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হজ করতে গিয়ে ১ দিনে ৭ বাংলাদেশী হাজীর মৃত্যু তবে মোট মৃত্যু ৪০ জন

আমান উল্লাহ, সৌদি আরব
আপডেট : শনিবার, ১ জুলাই, ২০২৩

তীব্র গরমের মধ্যে পালিত হচ্ছে এবারে হজ। হজ পালন করতে গিয়ে এরই মধ্যে তিন দিনে হিট স্ট্রোকের শিকার হয়েছেন সাড়ে ছয় হাজারেরও বেশি হজযাত্রী। বৃহস্পতিবার (২৯ জুন) সাত বাংলাদেশি হাজির মৃত্যুর খবর পাওয়া গেছে।শুক্রবার (৩০ জুন) এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার পর্যন্ত হজ পালনে গিয়ে এ পর্যন্ত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে এক দিনেই মারা গেছেন সাতজন।

এবার মক্কার প্রচণ্ড তাপ ও গরমে হিটস্ট্রোকের শিকার হয়েছেন অনেকে। এর বাইরে গত ৩৯ দিনে অন্তত এক লাখ ১১ হাজার ৭৬১ জন হজযাত্রী তীব্র গরমজনিত কারণে অসুস্থ হয়ে হাসপাতাল এবং অস্থায়ী স্বাস্থ্যশিবিরগুলোতে চিকিৎসাসেবা নিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মোহম্মদ আল আবদুল আলি।হজ পালন করতে গিয়ে মক্কায় হজযাত্রী মারা গেলে তাদের মসজিদুল হারামে জানাজা শেষে মক্কার শরাইয়া কবরস্থানে দাফন করা হয়। মদিনায় মারা গেলে মসজিদে নববিতে জানাজা শেষে দাফন করা হয়। আর জান্নাতুল বাকি কবরস্থানে এবং জেদ্দায় মারা গেলে সেখানকার স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।

দেশটির আইন অনুযায়ী, কোনো ব্যক্তি হজ করতে গিয়ে মৃত্যুবরণ করলে তার মরদেহ সেখানেই দাফন করা হয়। মরদেহ তার নিজ দেশে নেওয়া যায় না। এমনকি পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না।

চলতি জুন মাসের প্রায় প্রতিদিনই সৌদিআরবে গড় তাপমাত্রা ৪২ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রির মধ্যে। এতে বিভিন্ন দেশ থেকে আসা লাখ লাখ হাজি অসুস্থ হয়ে পড়ছেন। গরমে অনেকে মারাও যাচ্ছেন।এদিকে বাংলাদেশ হাজিদের ফিরতি ফ্লাইট আগামী ২ জুলাই থেকে শুরু হয়ে চলবে ২ আগস্ট পর্যন্ত।

বিডিনিউজ ইউরোপ /১জুলাই/জই/সৌদি


আরো বিভন্ন ধরণের নিউজ