খুব শীঘ্রই ঢাকায় চালু হচ্ছে পূর্ণাঙ্গ গ্রিক কনসুলেট অফিস।গ্রিসে ভ্রমণে বাংলাদেশীদের ভিসার আবেদন জমা দেওয়ার জন্য আর নয়াদিল্লিতে ভ্রমণ করতে হবে না।বাংলাদেশের নাগরিকরা এখন থেকে ঢাকায় নতুন খোলা ভিসা আবেদন কেন্দ্র থেকে পর্যটন, কর্মসংস্থান, পারিবারিক পুনর্মিলন, স্টুডেন্ট বা এ সমস্ত ভিসা বিভাগের জন্য আবেদন করতে পারবেন।গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (GVCW), গ্রীক কূটনৈতিক এবং কনস্যুলার কর্তৃপক্ষের একচেটিয়া বাহ্যিক পরিষেবা প্রদানকারী, ভিএফএস গ্লোবালের সাথে অংশীদারিত্বে ঢাকায় একটি ডেডিকেটেড সেন্টার খুলেছে যাতে সব ধরনের ভিসার আবেদন গ্রহণ করা যায়।
ভিসা আবেদনকারীদের ঢাকার বোরাক মেহনুর টাওয়ারের ৮ম তলায়(51/B, কামাল আতাতুর্ক এভিনিউ)ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (জেভিএসি) পরিদর্শন করার আগে আবেদন ও ফিংগারের জন্য অবশ্যই অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হবে।
(https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application)
“নতুন ভিসা আবেদন কেন্দ্রটি বাংলাদেশের জনগণকে ব্যাপকভাবে উপকৃত করবে, যাদের মধ্যে অনেকেই কাজ, শিক্ষা, ব্যবসা এবং অবকাশের জন্য গ্রিস ভ্রমণে আগ্রহী” বলেছেন VFS গ্লোবালের চিফ অপারেটিং অফিসার (দক্ষিণ এশিয়া) প্রবুদ্ধ সেন৷অত্যাধুনিক নতুন VAC নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড জমা কাউন্টার এবং ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত।
গ্রিসের পক্ষ থেকে অফিসিয়ালি এখনও কোন সার্কুলার পাওয়া যায়নি। গ্রিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে জানতে চাওয়া হলে তারাও বিষয়টি এখনো অবগত নয় বলে প্রতিবেদককে জানান ।তবে বিশেষ সূত্রে জানা গেছে খুব শীঘ্রই বাংলাদেশে গ্রিসের দূতাবাস চালুর ব্যাপারে পূর্ব প্রস্তুতি হিসেবে উপরে উল্লেখিত স্থানে অফিসিয়াল কার্যক্রম গুলো গুছিয়ে রাখা হচ্ছে। গ্রিস সরকার আনুষ্ঠানিক ঘোষণা দিলেই ঢাকায় সকল কার্যক্রম চালু হবে বলে জানা গেছে।
বিডিনিউজ ইউরোপ/৭জুলাই/জই/এথেন্স