• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিশ্বকাপে মাশরাফিকে ‘মেন্টর’ হিসেবে চান তামিম, সম্মতি দিলেন প্রধানমন্ত্রী

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩

বছর দুয়েক আগে একটি লাইভ অনুষ্ঠানে তামিম ইকবাল বলেছিলেন ২০২৩ বিশ্বকাপে মাশরাফি বিন মুতর্জাকে মেন্টর হিসেবে চান। অবশেষে তামিমের সেই ইচ্ছা পূরণ হতে চলেছে। সেই চাওয়া তিনি তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাদের আজকের বৈঠকেও। প্রধানমন্ত্রীও তাতে সায় দিয়েছেন।আজ (শুক্রবার) দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তামিমের অবসর ইস্যুতে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।এর আগে, বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। ওই দিন রাতে জরুরি সভা ডাকে বিসিবি। সভা শেষে তামিমকে তার সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানান পাপন।

এরপর শুক্রবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন তামিম। এ সময় তার সঙ্গী ছিলেন সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং তামিমের সহধর্মিণী আয়েশা ইকবাল। পরবর্তীতে সেই বৈঠকে যোগ দেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও। সেখানে প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম ইকবাল।তামিম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলেছি, মাশরাফি ভাইকে বিশ্বকাপের সময় এক-দেড় মাসের ছুটি দিন। আমরা তাকে বিশ্বকাপে মেন্টর হিসেবে পেতে চাই। প্রধানমন্ত্রী তখনই হেসে বলেছেন, অবশ্যই, মাশরাফি যাবে। মাশরাফি ভাইকে তিনি প্রস্তুত থাকতেও বলে দেন।’

এদিকে, মাশরাফি শুধু বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দেশের সফলতম ওয়ানডে অধিনায়কই নন, তিনি বর্তমানে নড়াইল-২ আসনের সংসদ সদস্যও।
এ বিষয়ে সাবেক এই অধিনায়ক বলেন, ‘দেখুন, মাননীয় প্রধানমন্ত্রী যদি নির্দেশ দেন, তাহলে তো সেটা অবশ্যই মানতে হবে। কিছু করার নেই। তিনি আমাকে বলেছেন ভাবতে। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, দল ঠিক আছে। এখানে বাড়তি কোনো কিছুর প্রয়োজন নেই। তারপরও সময় হলে দেখা যাবে।’বিশ্বকাপে মাশরাফিকে ‘মেন্টর’ হিসেবে পাওয়া আগ্রহের কথা আগেও বলেছেন তামিম। মাশরাফি তখনও বলেছিলেন, সময় হলে সিদ্ধান্ত নেবেন।

বিডিনিউজ ইউরোপ/৭জুলাই/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ