• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশের জাতীয় নির্বাচনের ধরণ তাদের আইনে রয়েছে:রাশিয়া

কূটনীতিক প্রতিবেদক
আপডেট : শনিবার, ৮ জুলাই, ২০২৩

বাংলাদেশের জাতীয় নির্বাচনের ধরণ তাদের আইনে রয়েছে:রাশিয়া।বাংলাদেশে নির্বাচন কিভাবে হবে তা বাংলাদেশের আইনেই স্পষ্ট বলা আছে। এরপরও বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কিছু দেশের তৎপরতাকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা হিসেবে দেখছে রাশিয়া।গত বৃহস্পতিবার মস্কোতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গে এ কথা বলেন। তাঁর বক্তব্যের অংশবিশেষ বৃহস্পতিবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটারে প্রকাশিত হয়েছিল।গতকাল শুক্রবার পুরো বক্তব্য রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।বাংলাদেশ প্রসঙ্গে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, ‘বাংলাদেশে ‘অবাধ ও সুষ্ঠু’ নির্বাচন পরিচালনায় সহায়তার আহ্বান জানিয়ে গত জুনে ইউরোপীয় পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলকে ইউরোপীয় পার্লামেন্টের ছয় জন সদস্যের এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনকে ডেমোক্রেট দলীয় মার্কিন কংগ্রেসম্যানদের লেখা চিঠিগুলো আমরা আমলে নিয়েছি।’

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য বলে আমি আগে কখনো শুনিনি। আমি এটি শুনিনি, কারণ বাংলাদেশ ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নয়।

আমি জানতাম না যে বাংলাদেশের নির্বাচন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যুক্ত।’রুশ মুখপাত্র বলেন, ‘পশ্চিমাদের কথা হলো, ইইউর পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক হাইরিপ্রেজেন্টেটিভ বাংলাদেশে নির্বাচন পূর্ববর্তী সময়ে নিরপেক্ষ অন্তর্বর্তী সরকার গঠনের জন্য কিছু সুপারিশ করবেন। এটা নয়া উপনিবেশবাদ ছাড়া আর কী? এটি প্রধান নগরের প্রকৃতি এবং তাদের উপনিবেশগুলোর প্রতি মনোভাবের প্রকাশ ছাড়া আর কী?’

মারিয়া জাখারোভা বলেন, ‘এটি একটি সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে স্পষ্ট হস্তক্ষেপের একটি প্রচেষ্টা। আমরা বুঝতে পারি, বাংলাদেশ কর্তৃপক্ষ কীভাবে নির্বাচন করতে হবে সে বিষয়ে পশ্চিমাদের পরামর্শ চাননি।রুশ মুখপাত্র বলেন, ‘যারা যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের সমালোচনার শিকার হচ্ছেন, তাদের বেশিরভাগই যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের কাছে যান না। বরং ওই দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নকে হস্তক্ষেপ না করার এবং যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নকে নিজেদের সমস্যা মোকাবিলার আহ্বান জানায়।’

বিডিনিউজ ইউরোপ/৮জুলাই/জই/রাশিয়া


আরো বিভন্ন ধরণের নিউজ