• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ধনবাড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় এক নারীসহ ৩ জন নিহত

জহিরুল ইসলাম মিলন (টাঙ্গাইল) ধনবাড়ী
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

ধনবাড়ীতে বেপরোয়া গতির ট্রাকচাপায় এক নারীসহ ৩ জন নিহত। টাঙ্গাইলের ধনবাড়ীতে বেপরোয়া গতির একটি ট্রাকচাপায় এক নারীসহ ৩ জনের নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। শুক্রবার (১৪ জুলাই) রাত ৮টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার জামতলী পাথালিয়া নামক স্থানে এ ঘটনা ঘটে।এ ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এইচ.এম জসিম উদ্দিন জানান, শুক্রবার রাতে ব্যাটারি চালিত একটি অটোরিকশা যাত্রী নিয়ে ধনবাড়ী থেকে দিগপাইত যাচ্ছিল। পথিমধ্যে জামতলী পাথালিয়া নাক স্থানে পৌঁছলে জামালপুর থেকে ধনবাড়ী গামী একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলে অটোরিক্সার যাত্রী এক নারীসহ দুই জনের মৃত্যু হয়। এসময় আহত হয় ৪ চন। পরে আহতদের উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায় স্থানীযরা। পরে হাসপতালে চিকিৎসাধীন অস্থায় আরও একজনের মৃত্যু হয়। তিনি অটোরিকশা চালক বলে জানা গেছে।

ওসি আরও জানান, ঘাতক ট্রাকের চালক পালিয়ে গেলেও দুর্ঘটনা কবিলত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

বিডিনিউজ ইউরোপ/১৫জুলাই/জই/ধনবাড়ি

 


আরো বিভন্ন ধরণের নিউজ