• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৫ জুলাই, ২০২৩

তুরস্কে নিযুক্ত বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ।তুরস্কে নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এম আমানুল হক প্রেসিডেন্ট প্যালেসে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের কাছে পরিচয়পত্র পেশ করেছেন।বৃহস্পতিবার (১৩ জুলাই) প্রেসিডেন্ট প্যালেসে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের কাছে নতুন রাষ্ট্রদূত তার পরিচয়পত্র পেশ করেছেন। এসময় রাষ্ট্রদূতের সঙ্গে তার সহধর্মিনী রুনা মাহজাবিন আহমেদ, প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশেদ ইকবাল এবং দ্বিতীয় সচিব ও দূতাবাসের প্রধান মো. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।পরিচয়পত্র হস্তান্তর অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে এক সংক্ষিপ্ত বৈঠক করেন। বৈঠকে উপস্থিত ছিলেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া) ওউজহান এরতুরাল ও রাষ্ট্রচার প্রধান রাষ্ট্রদূত আহমতে জমেলি মরিওলু।

এসময় রাষ্ট্রদূত আমানুল হক বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে শুভেচ্ছা জানান এবং এরদোগান বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।
মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন এবং সৃষ্ট মানবিক সংকট সমাধানে তুরস্কের সরকার ও নেতৃত্ব সর্বদা বাংলাদেশের পাশে থাকবে এমন প্রত্যাশা করেন রাষ্ট্রদূত আমানুল হক। এ ছাড়া, তিনি তুরস্কের সঙ্গে বাংলাদেশের চলমান দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গতিশীল ও উচ্চপর্যায়ে উন্নীতকরণে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশের রাষ্ট্রদূত বাণিজ্য, অর্থনৈতিক, সাংস্কৃতিক, শিক্ষা, পর্যটন ও সামরিক ক্ষেত্রে বিদ্যমান সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি করতে তুরস্কের সর্বোচ্চ নেতৃত্ব বাংলাদেশের পাশে থেকে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে চলমান উন্নয়ন কার্যক্রমের বিষয়ে এরদোয়ানকে জানান।

তুরষ্টেকর প্রেসিডেন্ট এরদোগান তার দেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে রাষ্ট্রদূত এম আমানুল হক-কে তুরস্কে স্বাগত জানান। তিনি আরও জানান, ভবিষ্যতে ভ্রাতৃপ্রতীম বাংলাদেশের জনগণের কল্যাণে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ ছাড়া, বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও তিনি আশ্বাস দেন।

তার পরের দিন শুক্রবার (১৪ জুলাই) দুপুরে রাষ্ট্রদূত এম আমানুল হক আঙ্কারায় প্রয়াত প্রেসিডেন্ট কামাল আতার্তুক-এর সমাধীস্থলে পুষ্পস্তবক অর্পণ করেন।

বিডিনিউজ ইউরোপ/১৫জুলাই/জই/তুরস্ক


আরো বিভন্ন ধরণের নিউজ