• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

“প্রেম” শেখ মোঃ সুরুজ আলী সূর্য

শেখ মোঃসুরুজ আলী ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

“প্রেম”
শেখ মোঃ সুরুজ আলী সূর্য

আহা! তোমার প্রেম কতই না উজ্জীবিত,
কতই না সুন্দর তোমার হৃদয় আশান্বিত।
শিশিরে কত শোভা, কত শোভা বিকেল,
জোনাকির আলোর রুপ কতই না আর্টসেল।
সুন্দর দেখেছি কত সকাল এবং বিকেলে,
কত গোধূলির হাওয়া উড়ে আর চলে।
তোমার প্রেমের চোখ কত নিকটে এবং নিকটে,
সুন্দর দেখেছি কত হেমন্তের সন্নিকটে।
কত যে ভালো লাগার গান গেয়েছি দুইজনে,
রাত্রির আলোকিত প্রাণে আর প্রাণে।
হৃদয়ে ঝংকার উঠে। আহা! কতই প্রেম,
দেহের প্রেমে আমিও যে ভাসলেম।
আমি যে তোমায় ভালোবাসি,
সৌন্দর্যের প্রেম করে যে ঠাসাঠাসি।
তোমার হৃদয়ের প্রেম দু-হাতের মুঠোই বিলাই,
সুন্দরের চক্ষুতে ভালোবাসা দেখায়।
আমি যে তোমাকে ভালোবাসি
আমি যে তোমাকেই ভালোবাসি।
তবে তুমি বলে দাও,
কোন পথে পাবো প্রেমের ঠাই।
কোন পথে আছে সুখের প্রেমের মিছিল
ওগো তোমার প্রেমে-প্রেমে,
আজ জীবনের চাওয়া পাওয়া চলে অবলীলাক্রমে।
ওগো তুমি বলে দাও এই বিকেলে,
ফুলের ঘ্রাণ নিবো হেসে খেলে।
হৃদয় মম মুগ্ধ করেছো প্রেমে,
সন্ধ্যার তারার কথা কাব্য পড়ছে তাই নেমে।
সমস্ত হৃদয়ে একরাশ প্রেম দাও,
বিকেলে বাঁচার আশা জাগাও।
নতুন কোন কথা কিংবা রাত্রির গানে,
সমস্ত উঠোন ভরে উঠুক প্রাণে প্রাণে।
কচি-কচি শিশির ভেঁজা ঘাসে তোমার চলা,
প্রেমের আনন্দে ভাসবে দিনচলা।

বিডিনিউজ ইউরোপ/৩ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ