• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

হিরো আলমের ওপর হামলার ঘটনায় জাতিসংঘের উদ্বেগ প্রকাশ। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস।মঙ্গলবার (১৮ জুলাই) টুইটারে গোয়েন লুইস বলেন, ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলমের ওপর হামলার ঘটনায় উদ্বিগ্ন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস।
সহিংসতা ছাড়া নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রত্যেকের মৌলিক মানবাধিকার নিশ্চিত ও সুরক্ষিত করার আহ্বান জানান তিনি। এর আগে গতকাল সোমবার ঢাকা-১৭ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ শেষে বনানী বিদ্যানিকেতন স্কুল ভোটকেন্দ্রের সামনে একদল যুবক প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা চালায়। তার ওপর হামলার ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ পর্যালোচনা করে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে,
মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে সচিবালয়ে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন।পরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচনে কে হারল, কে জিতল সেটি বড় কথা নয়। শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্ন হয়েছে, সেটিই হলো কথা। ত‌বে হিরো আলমকে নিয়ে কোনও ইন্ধন ছিল কি না, আমরা সেটিই বের করতে চেষ্টা করেছি। কেন এই ঘটনা ঘটল, তা আমরা তদন্ত করে দেখছি। তদন্তের পর আমরা বলতে পারবো। এ থেকে ম্যাসেজ এলো, আমাদের আরও সতর্ক হতে হবে। একই সঙ্গে হিরো আলমের ওপর হামলাকারী আরও গ্রেপ্তার হবে।

হিরো আলম শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, তা নিয়ে আজ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি টুইট করেছেন, বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চাইলে মন্ত্রী বলেন, হিরো আলম যে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, সে বিষয়টি তিনি জানতে চেয়েছেন। আমরা বললাম, এটা কেন হয়েছে, এখনই বলতে পারব না। সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা ছিল, যেন একটি শান্তিময় পরিবেশ থাকে। আমরা যেটুকু দেখেছি নির্বাচনের শেষের দিকে কয়েকজনের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন তিনি এবং লিপ্ত হয়েই দেখা গেল কয়েকজন যুবক তার ওপর অ্যাটাক করে।

‘আমরা তাকে জানিয়েছি, ইতোমধ্যে আট জনকে গ্রেফতার করেছি। ভিডিও ফুটেজ দেখে সবাইকে গ্রেফতার করা হ‌বে। এটা তদন্ত করে বের করতে চেষ্টা করব, এ রকম একটি শান্তিপূর্ণ পরিবেশে কার মাধ্যমে এই ঘটনা ঘটানো হলো। এসব আমরা বের করবো’ ব‌লেন মন্ত্রী।

‌তি‌নি ব‌লেন, নির্বাচনে একদল জিতবে, একদল হারবে। নেপথ্যে কারা এই কাজটি করেছে এই পরিস্থিতি সৃষ্টি করার জন্য, কিংবা কী উদ্দেশ্যে করেছে, তা জানার প্রয়োজন রয়েছে, জানার চেষ্টা করছি। যাদের ধরেছি, তাদের জবানবন্দি নেব। আমরা সবকিছুই মিলিয়ে দেখব।

পুলিশের কোনও গাফিলতি ছিল কি না, এমন প্রশ্নের জবাবে কামাল বলেন, পুলিশের গাফিলতি থাকলে সেটি তো পুলিশ জবাব দেবে। আমরা সেটি দেখব। যাতে কোনও গণ্ডগোল না হয়, কোনও কেন্দ্রে কোনও অসুবিধা না হয়, সেজন্য পুলিশ সেখানে ছিল। পুলিশের যদি কোনও গাফিলতি থাকে অবশ্যই আমরা সেটি দেখব। অলরেডি পুলিশকে আমরা বলেছি, তোমাদের কোনও অবজারভেশন আছে কি না, সেটি তোমরা জানাবে। মূল ঘটনাটি কি, তা জানতে চাই।

বিডিনিউজ ইউরোপ/১৯জুলাই/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ