• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শেষ হলো বিএনপির দুই দিনের পদযাত্রা

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

শেষ হলো বিএনপির দুই দিনের পদযাত্রা।বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের এক দফা দাবিতে ঢাকা মহানগর বিএনপির দুই দিনের পদযাত্রা শেষ হয়েছে।বুধবার (১৯ জুলাই) বেলা ১১টায় আব্দুল্লাহপুর থেকে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন সড়ক প্রদর্শন করে বিকেল সাড়ে ৫টায় যাত্রাবাড়ী গিয়ে তা শেষ হয়। সেখানে সমাপনী সমাবেশের মাধ্যমে পদযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।এদিকে, গতকালের পদযাত্রার সময় মিরপুর বাংলা কলেজের সামনে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটলেও আজ কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি

বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গতকাল ১৮ জুলাই ঢাকার সমান্তরালে দেশের বিভিন্ন জায়গাতেও পদযাত্রা করে বিএনপি। তবে লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রায় পুলিশ ও আওয়ামীলীগের মধ্যে সংঘর্ষে দুইজন বিএনপি কর্মী নিহত, শতাধিক এর বেশি আহত হয়েছেন বলে অনেক পত্রিকা জানিয়েছে। তাছাড়াও ঢাকার মিরপুরেও সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ঢাকায় পদযাত্রার সময় প্রচণ্ড গরমে একজন ছাত্রদলের কর্মীর স্ট্রোক করে মৃত্যুর কথাও জানা গেছে।

পদযাত্রার সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এই কর্মসূচিকে কেন্দ্র করে সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়। কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেছে।

জানা যায়, বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে বিমানবন্দর, কুড়িল বিশ্বরোড, নতুন বাজার, বাড্ডা, রামপুরা ব্রিজ, আবুল হোটেল, খিলগাঁও, বাসাবো, মুগদাপাড়া, সায়েদাবাদ, যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হয়।পদযাত্রাকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন। এই সরকারের অধীনে নির্বাচন নয়, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান নেতাকর্মীরা।

উল্লেখ্য, সরকারের পদত্যাগের এক দফা দাবিতে দুদিনের পদযাত্রা কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ ইউরোপ/২০জুলাই/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ