• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আওয়ামীলীগ ও বিএনপি নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : শনিবার, ২২ জুলাই, ২০২৩

আওয়ামীলীগ ও বিএনপি নেতৃবৃন্দের সাথে যুক্তরাজ্যের হাইকমিশনারের বৈঠক।বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক ক্ষমতাসীন আওয়ামীলীগ ও প্রধান বিরোধী রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের সঙ্গে বৈঠক করছেন।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে বিকেল ৩টার দিকে বিএনপির নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন হাইকমিশনার সারাহ
কুক। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে জানান, আগামী জাতীয় নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে বিএনপির নেতাদের সঙ্গে সারাহ কুক কথা বলেন।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্রিটিশ হাইকমিশনারের রাজনৈতিক কাউন্সেলর টিমোথি ডকেটও বৈঠকে অংশ নেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকের ফলাফল সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, “নতুন করে আজকে বলার কিছু নাই। আমরা একটা কথাই বারবার বলছি, পরিবর্তনের একমাত্র উপায় হচ্ছে একটা নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশীদারত্বমূলক নির্বাচন। সেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা, তাদেরও (পশ্চিমা শক্তি) একই প্রত্যাশা”।

এদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গেও এদিন বৈঠক করেন সারাহ কুক। একই দিন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি ঢাকার যুক্তরাজ্যে হাইকমিশন বৃহস্পতিবার এক টুইটে জানিয়েছে।

টুইটে বলা হয়েছে, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক আজ আওয়ামী লীগ ও বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠকে তাঁরা যুক্তরাজ্য-বাংলাদেশের সম্পর্ক এবং বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন। যুক্তরাজ্য বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনকে উৎসাহিত করে।

অন্যদিকে বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনে অংশ নিতে বিএনপি (বাংলাদেশ জাতীয়তাবাদী দল) যে শর্ত দিয়েছে, তা সংবিধান বিরোধী। তত্ত্বাবধায়ক সরকার কিংবা দলটির এক দফা নিয়ে বিদেশিদের কোনো বক্তব্য নেই।

বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে রাজধানী ঢাকার বনানীতে সেতুভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলের বক্তব্যে স্পষ্ট হয়েছে যে, বিএনপি অশান্তির পথে হাঁটছে, সহিংসতার ইঙ্গিত দিচ্ছে। তারা শান্তিপূর্ণ নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইছে। তারা সন্ত্রাস ও নির্বাচন বানচালের লক্ষ্য নিয়ে এগোচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, আমাদের পরিষ্কার কথা, আওয়ামী লীগের দফা একটাই—সংবিধান অনুযায়ী শেখ হাসিনার আমলে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে। বিএনপির দাবি অদ্ভুত, উদ্ভট ও অযৌক্তিক। বিএনপিকে নির্বাচনে জেতার গ্যারান্টি দেবে এমন নিশ্চয়তা না পেলে তারা নির্বাচনে আসবে না। এটা তাদের প্রতিজ্ঞা বলে মনে হচ্ছে।

এর আগে সেতুভবনে ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। সাক্ষাৎকালে বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন কীভাবে হবে, নির্বাচনকালীন সরকারের দায়িত্ব, বিরোধী দলের সঙ্গে সম্পর্ক কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে।ব্রিটিশ হাইকমিশনার নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার পাশাপাশি অংশগ্রহণমূলক করার কথা বলেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

বিডিনিউজ ইউরোপ/২২জুলাই/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ