• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জবিতে কোভিড-১৯ ডাটাবেজ প্রস্তুতের আহবান জানালেন সহযোগী অধ্যাপক ড. আদম

মেহেরাবুল ইসলাম সৌদিপ জবি প্রতিনিধি ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

জবিতে কোভিড-১৯ ডাটাবেজ প্রস্তুতের আহবান জানালেন সহযোগী অধ্যাপক ড. আদম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের কোভিড-১৯ ডাটাবেজ প্রস্তুতের আহবান জানিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ. এম. এম. গোলাম আদম।

বুধবার (২ ডিসেম্বর) ফেসবুক বার্তার মাধ্যমে এ আহবান জানান। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন মাননীয় উপাচার্য স্যার এই উদ্যোগকে সাদরে গ্রহন করবেন।

ফেসবুক বার্তায় তিনি বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের অনেক সদস্য কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন যাদের বেশিরভাগই সুস্থ হয়ে উঠেছেন এবং কেউ কেউ আইসোলেশন বা চিকিৎসাধীন পর্যায়ে রয়েছেন। আমরা এই পেনডেমিকে যে দু-একজন সদস্যকে হারিয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।

তিনি আর বলেন, বর্তমান করোনা অধ্যায়ের সমাপ্তি কবে হবে তা বলা আসলেই কঠিন একটি বিষয়। চলমান পেনডেমিক পরিস্থিতিতে আমাদের পরিবারের আক্রান্ত সকল সদস্যদের (শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা, কর্মচারী) তথ্য নিয়ে একটি ডাটাবেজ প্রস্তুত করা জরুরী বলে মনে করছি। ডাটাবেজ প্রস্তুত কাজটি খুব জটিল বিষয় হয়ে উঠবে বলে মনে হয়না ববং এটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হিসেবে সংরক্ষিত থাকবে। প্রতিটি বিভাগের সহায়তা নিয়ে এই কাজটি সহজেই করা সম্ভব হবে। উল্লেখিত বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি অগ্রণী ভূমিকা পালন করতে পারে।
বিডিনিউজ ইউরোপ/৩ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ