• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আহত কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার চিকিৎসার খোঁজ নিলেন ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০

আহত কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতার চিকিৎসার খোঁজ নিলেন ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান

কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হালিম পাটওয়ারী হামলার শিকার হয়েছে। ছুরিকাঘাতে আহত কচুয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনক সম্পাদক আব্দুল হালিম পাটওয়ারী ঢাকা মেডিকেলে কলেজে চিকিৎসাধীন রয়েছে।

২৮ নভেম্বর শনিবার দুপুরে বিতারা ইউনিয়নের মাঝিগাছা বাজারে দোকান মালিক সমিতির কমিটি গঠনকে কেন্দ্র এ হামলার ঘটনা ঘটেছে।

বাজার ব্যবসয়ীরা জানান মাঝিগাছা গ্রামের মৃত সিরাহজুল ইসলাম পাটওয়ারীর ছেলে হালিম পাটওয়ারী ওই বাজারের দোকান মালিক সমিতির বর্তমান সভাপতি।

২৮ নভেম্বর শনিবার প্রতিপক্ষ মুজাফ্ফরের চা দোকানে বসে নতুন কমিটি গঠনের লক্ষে আলোচনা করছিল। এ সময় হালিম পাটওয়ারী ওখানে পৌছে নিয়মানুযায়ী সকল দোকানদারদের নিয়ে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠনের কথা বললে দুপক্ষের মধ্যে বাক বিতান্ড হয়। এক পর্যায়ে কিছু উশৃংখল যুবক হালিম পাটওয়ারীর বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এ সময় বাজারের ব্যবসায়ীগন সংজ্ঞাহীন অবস্থায় হালিম পাটওয়ারীকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা মেডিকেল কলেজ হাপাতালে প্রেরণ করে।রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার শরীরে অস্ত্রপাচার হয়।

ঢাকা মেডিকেলে হালিম পাটওয়ারীর সাথে থাকা আত্মীয়রা জানান তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরন হওয়ায় তাকে রক্ত দিতে হয়েছে। হালিম পাটওয়ারী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের নীচ তলায় ১০১ নং ওয়ার্ডের ৮ নং বেডে সার্জারী কনসালটেন্ট ডা: গোপাল চন্দ্র পালের চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে কচুয়া থানায় আ: হালিম পাটওয়ারীর স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেন।

আজ ৩ ডিসেম্বর বৃহস্পতিবার জাপান আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান জাপানে অবস্হানের কারনে তাহার ব্যক্তিগত সহকারি ম্যানেজার জামাল হোসেন ঢাকা মেডিকেলে চিকিৎসারত স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল হালিম পাটোওয়ারীকে দেখতে যান, তাহার চিকিৎসার খোঁজ খবর নেন এবং জাপানে মেবাইলে সমস্ত বিষয় তাহার স্যার ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধানকে অবহিত করেন।

তিনি এই জঘন্য বরবর্চিতর ঘটনার তীব্র নিন্দা জানান। অচিরে মামলার আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা করার জন্য আইন শৃংখলা বাহিদের প্রতি অনুরোধ জানান।পরম করুনাময় আল্লাহর কাছে আব্দুল হালিম পাটোওয়ারীর সুস্হতা কামনা করেন, ইঞ্জিনিয়ার মো: জসীম উদ্দিন প্রধান।
বিডিনিউজ ইউরোপ/৩ ডিসেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ