• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মস্কোতে ড্রোন হামলায় সাময়িকভাবে বিমানবন্দর বন্ধ

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ৪ আগস্ট, ২০২৩

মস্কোতে ড্রোন হামলায় সাময়িকভাবে বিমানবন্দর
বন্ধ।রুশ কর্মকর্তারা জানিয়েছেন ড্রোনগুলি দুটি অফিস ভবনে গিয়ে আঘাত হেনেছে। রবিবার (৩০ জুলাই) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও বিবিসি জানায় রাশিয়ার রাজধানী মস্কোতে এক ড্রোন হামলায় দুটি অফিস ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং একটি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়েছে। রাশিয়া এই হামলার জন্য ইউক্রেনকে দায়ী করেছে।মস্কোর শহর কেন্দ্রের পশ্চিমে ওডিন্টসোভো এলাকায় একটি ড্রোন গুলি করে ফেলে দেয়া হয়। অন্য দুটি ড্রোনকে বিকল করে দেয়া হলেও সেগুলো দুটি অফিস ভবনের ওপর গিয়ে পড়ে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এই ড্রোন হামলায় এক ব্যক্তি আহত হয়েছে বলে খবর দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস। তবে
তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউক্রেনের কর্মকর্তারা এই হামলার দায় স্বীকার করেননি।সংবাদ সংস্থা তাস এর সাথে এক সাক্ষাৎকারে মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন, দুটি অফিস ভবনের সামনের অংশের সামান্য ক্ষতি হয়েছে। ঘটনাস্থলের ছবিতে দেখা যায় ভবন দুটির কোনায় কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ভাঙ্গা নীচে বিভিন্ন ভাঙ্গা-চোরা জিনিস পড়ে আছে।

লিয়া নামের একজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি সেখানে আগুন এবং ধোঁয়া দেখেছেন। “আমরা একটি বিস্ফোরণ শুনেছি। এরপর সবাই লাফ দিয়ে উঠেছিল। এরপর আমরা অনেক ধোঁয়া দেখতে পাই, কিছুই দেখা যাচ্ছিল না। উপর থেকে আমরা আগুন দেখতে পাই।”

বিডিনিউজ ইউরোপ/৪ আগস্ট/জই/মস্কো


আরো বিভন্ন ধরণের নিউজ