বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র অন্যতম সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বর্তমান সভাপতি রওণকুল ইসলাম শ্রাবণ অসুস্থতাকার কারণে একই সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খান কে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।মঙ্গলবার (৮ আগস্ট) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের অসুস্থতার কারণে সিনিয়র সহ-সভাপতি রাশেদ ইকবাল খানকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলেও উল্লেখ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে। রাশেদ ইকবাল খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র। তার গ্রামের বাড়ি নরসিংদী।
বিডিএনইইউ/৮আগস্ট/জই/ঢাকা