• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধে সৌদি শান্তি আলোচনা কোন পথে

অনলাইন ডেস্ক থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

ইউক্রেন রাশিয়া চলমান যুদ্ধে সৌদি সরকার কর্তৃক শান্তি আলোচনার যে পরিবেশ তৈরি করা হয়েছে সেটি আসলে কোন পথে এগোচ্ছে এমন প্রশ্ন বিশেষজ্ঞ মহলের রয়েছে।ইউক্রেনের উপর রাশিয়ার লাগাতার হামলা সত্ত্বেও প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের প্রতিরক্ষার ক্ষমতা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ বিশেষ করে অ্যামেরিকা ও জার্মানি থেকে পাওয়া এয়ার ডিফেন্স সিস্টেম ‘গুরুত্বপূর্ণ ফলাফল’ দেখাচ্ছে বলে তিনি মন্তব্য করেন৷ দৈনিক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ও জার্মান আইরিস-টি সিস্টেমের কার্যকারিতার প্রশংসা করেন৷ তার মতে, এই দুই রক্ষাকবচের কল্যাণে শুধু গত সপ্তাহেই রাশিয়ার ৬৫টি ক্ষেপণাস্ত্র ও ১৭৮টি ড্রোন হামলার বেশিরভাগ ধ্বংস করা সম্ভব হয়েছে৷ রাজধানী কিয়েভসহ দেশের একাধিক অঞ্চলে বেসামরিক লক্ষ্যবস্তুর উপর আকাশপথে রাশিয়া ইচ্ছাকৃত হামলা চালিয়ে আসছে বলে জেলেনস্কি অভিযোগ করেন৷ শনিবার খারকিভ অঞ্চলে এক ব্লাড ট্রান্সফিউশন কেন্দ্রের উপর হামলাকে তিনি যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেন৷

সপ্তাহান্তে জেদ্দায় ইউক্রেনে শান্তি ফেরাতে সম্মেলনের মাঝে রাশিয়া ও ইউক্রেন হামলা-পালটা হামলা চালিয়ে গেছে৷ ক্রাইমিয়া উপদ্বীপে সেতু ও সড়কপথ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ জেলেনস্কি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ করেছেন৷ ইউক্রেনের উপর রাশিয়ার লাগাতার হামলা সত্ত্বেও প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি দেশের প্রতিরক্ষার ক্ষমতা সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন৷ বিশেষ করে অ্যামেরিকা ও জার্মানি থেকে পাওয়া এয়ার ডিফেন্স সিস্টেম ‘গুরুত্বপূর্ণ ফলাফল’ দেখাচ্ছে বলে তিনি মন্তব্য করেন৷ দৈনিক ভিডিও বার্তায় তিনি মার্কিন প্যাট্রিয়ট সিস্টেম ও জার্মান আইরিস-টি সিস্টেমের কার্যকারিতার প্রশংসা করেন৷ তার মতে, এই দুই রক্ষাকবচের কল্যাণে শুধু গত সপ্তাহেই রাশিয়ার ৬৫টি ক্ষেপণাস্ত্র ও ১৭৮টি ড্রোন হামলার বেশিরভাগ ধ্বংস করা সম্ভব হয়েছে৷ রাজধানী কিয়েভসহ দেশের একাধিক অঞ্চলে বেসামরিক লক্ষ্যবস্তুর উপর আকাশপথে রাশিয়া ইচ্ছাকৃত হামলা চালিয়ে আসছে বলে জেলেনস্কি অভিযোগ করেন৷ শনিবার খারকিভ অঞ্চলে এক ব্লাড ট্রান্সফিউশন কেন্দ্রের উপর হামলাকে তিনি যুদ্ধাপরাধ হিসেবে বর্ণনা করেন৷

ইউক্রেনও রাশিয়া-অধিকৃত এলাকার উপর পালটা হামলা চালিয়ে যাচ্ছে৷ ক্রাইমিয়া উপদ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের সংযোগকারী দুটি সেতুর উপর ইউক্রেন জোরালো হামলা চালিয়েছে৷ রাশিয়া-নিযুক্ত ক্রাইমিয়ার গভর্নর বলেন, চোনহার সেতুর উপর ক্ষেপণাস্ত্র হামলা ঘটেছে৷ এছাড়া ক্রাইমিয়ার সঙ্গে ইউক্রেনের রাশিয়া-অধিকৃত অঞ্চলের মধ্যে তিনটি সড়কপথের উপরেও হামলা চালানো হয়েছে৷

রাশিয়ার মূল ভূখণ্ডের উপর হামলা সম্পর্কে সে দেশ অবশ্য প্রকাশ্যে কোনো মন্তব্য করছে না৷ রোববার মস্কোর উদ্দেশ্যে নিক্ষেপ করা একটি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে রাশিয়া দাবি করছে৷ কিছু সময়ের জন্য শহরের একটি বিমানবন্দর বন্ধ রাখা হয়েছিল৷ শুধু চলতি সপ্তাহেই এমন তিনটি ড্রোন হামলার খবর পাওয়া গেছে৷

সৌদি আরবের উদ্যোগে ইউক্রেনে শান্তি ফেরাতে সপ্তাহান্তে আলোচনার মাঝেই যুদ্ধক্ষেত্রে এমন তৎপরতা চলেছে৷ ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির দপ্তরের কর্মকর্তা মিখাইলো পডোলইয়াক বলেন, ইউক্রেন যেভাবে ‘নিরপেক্ষ’ দেশগুলির এই সম্মেলনে সক্রিয় অংশ নিয়েছে, তার জবাব হিসেবেই রাশিয়া আরো হামলা চালিয়েছে৷ উল্লেখ্য, শনিবার ও রোববার জেদ্দা শহরে জাতিসংঘ, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন ও ভারতসহ প্রায় ৪০টি দেশ ইউক্রেনে শান্তি ফেরানোর লক্ষ্যে আলোচনা চালিয়েছে৷ মূলত বিভিন্ন দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা এই সম্মেলনে অংশ নিয়েছেন৷ রাশিয়া অবশ্য সম্মেলনে অংশ নেয় নি৷ অংশগ্রহণকারী দেশগুলি এই সংলাপ চালিয়ে যাবার অঙ্গীকার করেছে৷ কোনো স্পষ্ট ফলাফল বা ঘোষণাপত্র সম্ভব না হলেও ইউক্রেন এই উদ্যোগ সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছে৷ জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংলাপের এক ফর্মুলা সম্পর্কে আলোচনা হলেও শেষ পর্যন্ত সেই প্রস্তাব সম্পর্কে প্রকাশ্যে কিছু জানানো হয় নি৷ তবে এমন উদ্যোগের সঙ্গে জেলেনস্কির নিজস্ব শান্তি প্রস্তাবের মিল থাকায় ইউক্রেন সন্তুষ্টি প্রকাশ করেছে৷

রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী দেশ চীনও জেদ্দা সম্মেলনে অংশ নেওয়ায় কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ গত জুন মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইউক্রেনে শান্তি সংক্রান্ত প্রথম সম্মেলনে সে দেশ যোগ দেয় নি৷ এমনকি জেদ্দার পর তৃতীয় সম্মেলন আয়োজনের পক্ষে চীন সমর্থন জানিয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা দাবি করেছেন৷রাশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী দেশ চীনও জেদ্দা সম্মেলনে অংশ নেওয়ায় কিছুটা আশার আলো দেখা যাচ্ছে৷ গত জুন মাসে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ইউক্রেনে শান্তি সংক্রান্ত প্রথম সম্মেলনে সে দেশ যোগ দেয় নি৷ এমনকি জেদ্দার পর তৃতীয় সম্মেলন আয়োজনের পক্ষে চীন সমর্থন জানিয়েছে বলে ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা দাবি করেছেন৷

বিডিএনইইউ/৮আগস্ট/জই/যুদ্ধ


আরো বিভন্ন ধরণের নিউজ