• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত নিয়োগ উজবেকিস্তান, লেবানন ও পর্তুগালে

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বুধবার, ৯ আগস্ট, ২০২৩

উজবেকিস্তান, লেবানন ও পর্তুগালে নতুন রাষ্ট্রদূত নিযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উজবেকিস্তানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন পেশাদার কূটনীতিক ড. মোহাম্মদ মনিরুল ইসলাম। তিনি উজবেকিস্তানে বর্তমান রাষ্ট্রদূত মো. জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হবেন বলে জানানো হয়েছে।
মনিরুল ইসলাম বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করছেন। বিসিএসের ২০তম ব্যাচের কর্মকর্তা মনিরুল ইসলাম ২০০১ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগদান করেন। নিউইয়র্কের আগে তিনি তুরস্কের ইস্তাম্বুলে কনসাল জেনারেল ও ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালকের দায়িত্ব পালন করেছেন।

লেবাননে নতুন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল জাভেদ তানভীরকে। ওই দেশে বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিযুক্ত রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন তিনি।

জাভেদ তানভীর ১৯৯০ সালে বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। রাষ্ট্রদূত পদে নিযুক্তির জন্য চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত হওয়ার আগে তিনি যশোরে অবস্থিত বিমানবাহিনীর ঘাঁটি বিএএফ মতিউর রহমান ও টাঙ্গাইলে অবস্থিত ঘাঁটি বিএএফ পাহাড়কাঞ্চনপুর এয়ার অফিসার কমান্ডিং এবং বাংলাদেশ এয়ারফোর্স একাডেমির কমান্ড্যান্টসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।

পর্তুগালে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন পেশাদার কূটনীতিক রেজিনা আহমেদ। তিনি পর্তুগালে বর্তমান রাষ্ট্রদূত তারিক আহসানের স্থলাভিষিক্ত হবেন। রেজিনা আহমেদ বর্তমানে মরিশাসে হাইকমিশনার হিসেবে নিযুক্ত আছেন।

বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেজিনা আহমেদ ১৯৯৪ সালে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি ইতালির মিলানে কনসাল জেনারেলের দায়িত্বও পালন করেছেন।

বিডিনিউজ ইউরোপ/৯ আগস্ট /জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ