• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শ্রমিক কল্যাণ তহবিলে লাফার্জ হোলসিম লভ্যাংশ জমা দিল ৯৯.৫৭ লাখ টাকা

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

শ্রমিক কল্যাণ তহবিলে লাফার্জ হোলসিম লভ্যাংশ জমা দিল ৯৯.৫৭ লাখ টাকা

বাংলাদেশের একটি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে গত এক বছরের লভ্যাংশের নির্দিষ্ট অংশ ৯৯ লাখ ৫৭ হাজার টাকা জমা দিয়েছে সিমেন্ট উৎপাদনকারী কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিঃ।
বিষয় টি নিশ্চিত করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোঃ আকতারুল ইসলাম।
২৯ নভেম্বর ২০২০ ইংরেজি বিকেলে সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নিকট কোম্পানির জেনারেল ম্যানেজার এ বি এম মামুন-অর রশিদ ৯৯ লাখ ৫৭ হাজার ৩৭৭ টাকার একটি চেক হস্তান্তর করেন।

বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী, কোম্পানির নিট লাভের শতকরা পাঁচ ভাগের এক দশমাংশ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে জমা প্রদানের বিধান রয়েছে। এ পর্যন্ত দেশি-বিদেশি এবং বহুজাতিক মিলে ১৭৬টি কোম্পানি এ তহবিলে অর্থ প্রদান করছে।

এ তহবিলে এখন পর্যন্ত জমার পরিমাণ প্রায় ৪’শ ৯০ কোটি টাকা। অন্যদিকে এ তহবিল থেকে প্রাতিষ্ঠানিক-অপ্রাতিষ্ঠানিক খাতের প্রায় সাড়ে দশ হাজার শ্রমিককে প্রায় ৪৪ কোটি টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

চেক প্রদান অনুষ্ঠানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এর মহাপরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন এবং লাফার্জ হোলসিম বাংলাদেশের শ্রমিক প্রতিনিধি জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।

পরে সাবেক সচিব ড. মাহফুজুল হক এবং মিকাইল শিপার এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল প্রাকটিক্যাল এ্যাকশন ইন বাংলাদেশ কর্তৃক “Developing Guidelines for Joint Policy Recommendations on decent Labour Rights of Informal Waste and Sanitation Workers” নামে প্রকাশিত একটি রিপোর্ট প্রতিমন্ত্রীর হাতে তুলে দেন। এসময় সাবেক যুগ্মসচিব মো. আমিনুল ইসলাম এবং প্রাকটিক্যাল এ্যাকশন ইন বাংলাদেশ এর প্রজেক্ট ম্যানেজার উত্তম কুমার উপস্থিত
ছিলেন।
বিডিনিউজ ইউরোপ /৪ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ