• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন করলো সুইডেন যুবলীগ

সুইডেন থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

শেখ ফজলুল হক মনির জন্মবার্ষিকী পালন করলো সুইডেন যুবলীগ আজ ৪ ডিসেম্বর প্রাণের সংগঠন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, প্রথিতযশা সাংবাদিক ও যুব রাজনীতির অগ্রপথিক শহীদ শেখ ফজলুল হক মনি’র ৮১ তম জন্মবার্ষিকী সুইডেন সরকারের নতুন স্বাস্থ্যবিধি মেনে পালন করে সুইডেন আওয়ামী যুবলীগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অনলাইনে বক্তব্যে রাখেন সুইডেন আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন সুইডেন আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সুইডেন আওয়ামী লীগের সহ- সভাপতি আতাউর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুইডেন যুবলীগ নেতা মিজানুর রহমান ও সন্চালনা করেন সুইডেন যুবলীগ নেতা মুর্তজা হক নিপু। অনুষ্ঠানে শেখ ফজলুল হক মনির জীবনীর উপর আলোচনা করেন আলোচকবৃন্দ।

সভার শুরুতেই পবিত্র কোরআন তেলোয়াত করেন যুবলীগ নেতা শহিদ উল্লাহ এবং সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার, শেখ ফজলুল হক মনি সহ ১৫ই আগষ্ট এ নিহত সকল শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন সুইডেন যুবলীগ নেতা শহীদ উল্লাহ, এস আলম লাবু, মাসুদ পারভেজ তুহিন। অনলাইনে আরো বক্তব্যে রাখেন যুবলীগ নেতা আবুল হোসাইন, ইকবাল উদ্দিন মামুন, শাহারিয়ার রিয়াদ, সহ আরো অনেক যুবলীগ নেতৃবৃন্দ। সমাপনী বক্তব্যে যুবলীগ নেতা মিজানুর রহমান বলেন মুজিব আদর্শের ভাইদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করে শোক কে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য দেশরত্ন শেখ হাসিনার পাশে থেকে কাজ করে যেতে হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল মনির কর্ম জীবন অনুসরন করার আহবান জানিয়ে আলোচনা সভায় অংশগ্রহণের জন্য সবাই কে ধন্যবাদ দিয়ে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।
বিডিনিউজ ইউরোপ/৪ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ