• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সুইডিশ শহরগুলোতে ঘন্টা খানিকের মধ্যে চারটি বিস্ফোরণে মধ্য রাতে কেঁপে ওঠে সুইডেন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

সুইডিশ শহরগুলোতে মাত্র এক ঘণ্টার মধ্যে চারটি বিস্ফোরণে মধ্য রাতে কেঁপে ওঠে সুইডেন । বিস্ফোরণের পর বোমা স্কোয়াড বিশেষজ্ঞদের ডাকা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্যাং সম্পর্কিত সহিংসতা বন্ধে দীর্ঘদিন ধরে কাজ করছে দেশটির প্রশাসন।গোথেনবার্গের পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মধ্যরাত ১টার ঠিক পরে তারা মাত্র ১০ মিনিটের ব্যবধানে পৃথক স্থানে আরো দুটি বিস্ফোরণের খবর পায়।পুলিশ বলেছে, ‘দুটি জায়গাই বন্ধ করা হয়েছে এবং প্রযুক্তিগত তদন্ত চলছে।’ জাতীয় বোমা স্কোয়াডকেও ঘটনাস্থলে ডাকা হয়েছে।পুলিশ আরো বলেছে, ‘কেউ হতাহতের কোন খবর পাওয়া যায়নি। শুধু বস্তুগত ক্ষতি হয়েছে।’ চারটি বিস্ফোরণই আবাসিক ভবনে হয়েছে বলে তারা জানিয়েছে।

এর এক ঘণ্টা পর স্টকহোমের দক্ষিণে শহরতলি নরসবোর্গে ও রাজধানী থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে নাইকোপিংয়ে কয়েক মিনিটের ব্যবধানে আরো দুটি বিস্ফোরণের খবর পাওয়া যায়। তবে কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে সুইডিশ পুলিশ ।

গ্যাংগুলোর মধ্যে মাদক ব্যবসায় প্রতিশোধের ঘটনা বেড়ে যাওয়ায় সুইডেন সাম্প্রতিক বছরগুলোতে গুলি ও বোমা হামলার ঊর্ধ্বগতিতে লাগাম টানতে সংগ্রাম করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।তবে গোথেনবার্গ পুলিশ বলেছে, শহরে দুটি বিস্ফোরণের কারণ সম্পর্কে অনুমান করার সময় এখনই হয় নিই।

পুলিশের তথ্য অনুসারে, ২০২২ সালে সুইডেন ৯০টি বিস্ফোরণ এবং আরো ১০১টি বোমা হামলার চেষ্টা বা বোমা হামলার প্রস্তুতির ঘটনা দেখেছে। ১৫ আগস্ট পর্যন্ত চলটি বছর ১০৯টি বিস্ফোরণ রেকর্ড করা হয়েছে। পুলিশ আগে বলেছে, বোমাগুলো প্রধানত লক্ষ্যবস্তুকে ভয় দেখানোর জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে গুলি ব্যবহার করা হয় শত্রুদের হত্যা ও নির্মূল করতে। দেশটি ২০২২ সালে ৩৯১টি গুলিবর্ষণ নথিভুক্ত করেছে, যার মধ্যে ৬২টি প্রাণঘাতী।

সূত্র : এএফপি

বিডিনিউজ ইউরোপ/৩১আগস্ট/জই/সুইডেন


আরো বিভন্ন ধরণের নিউজ