• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি ফের চাঙ্গা: এনাম জয়নাল

টাঙ্গাইল থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : শুক্রবার, ৪ ডিসেম্বর, ২০২০

টাঙ্গাইল জেলা জাপা আবার চাঙ্গা: এনাম জয়নাল

টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আবার নতুন করে জেলা- উপজেলা,ইউনিয়ন- ওয়ার্ড এমনকি তৃণমূলের সব নেতৃবৃন্দের সার্বিক সহযোগীতায় ঘুরে দাঁড়িয়েছে। সবার ঐকান্তিক নিরলস অক্লান্ত পরিশ্রমে আজ বার্তা একটাই টাঙ্গাইলে জাতীয় পার্টি চাঙ্গা হ’তে চলেছে। এ প্রসঙ্গে- জাতীয় পার্টির কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক, জেলার স্বচ্ছ ও পরিচ্ছন্ন হিসেবে পরিচিত মুখ, সাবেক ছাত্র নেতা এনাম জয়নাল আবেদীন বলেন – টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অবস্থা কোন সময়ই দুর্বল ছিল না ; কেবলমাত্র নেতৃত্বের আস্থা ও বিশ্বাসের কারণে নিজেদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল। সাবেক এই ছাত্রনেতা বলেন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান গত ১৩/১০/২০২০ তারিখে জেলা জাপার ১১১ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি অনুমোদন দেন। তিনি বলেন, উক্ত কমিটির সকল সদস্যই এক যোগে কাজ করে যাচ্ছেন। আগামী ০৫/১২/২০২০ তারিখে নবনির্বাচিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা উপলক্ষ্যে ব্যাপকভাবে প্রস্তুতি চলছে। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, ঢাকা বিভাগের দায়িত্বে নিয়োজিত অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা এম.পি। এ ছাড়া বিভাগীয় সাংগঠনিক টিমের সকল সদস্য এবং কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
বিডিনিউজ ইউরোপ /৪ ডিসেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ