• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দুই দিনের সফরে এখন ঢাকায়

কবির আহমেদ ন্যাশনাল ডেক্স ঢাকা
আপডেট : বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৩

দুইদিনের সফরে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই
ল্যাভরভ এখন ঢাকায় ।রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ঢাকায় এসে পৌঁছেছেন।বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান। পরে রাতে দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের পরে তিনি জি-২০ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ভারতের রাজধানী দিল্লি যাবেন।

এদিকে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, বৈঠকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ঠিক সময়ে শেষ করার জন্য আমরা তাগাদা দেবো। আমাদের কিছু সমস্যা ছিল মাঝখানে এবং এগুলো সমাধান হয়েছে। আমরা তাদের দেশ থেকে সার কিনি এবং এটির আনাগোনা নিয়ে কিছু ঝামেলা আছে। এগুলো নিয়েও আলোচনা হবে।

বিডিনিউজ ইউরোপ/৭সেপ্টেম্বর/জই/ঢাকা


আরো বিভন্ন ধরণের নিউজ