• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে নাপলি আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন

মিনহাজ হোসেন, ইতালি
আপডেট : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩

ইতালিতে নাপলি আওয়ামীলীগের জাতীয় শোক দিবস পালন ও বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন। যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর্যের মধ্য দিয়ে ইতালির নাপলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নাপোলিতে এই প্রথম বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে নাপলি আওয়ামী লীগ।নাপলিতে বসবাসরত আওয়ামীলীগ নেতা মামুন হাওলাদার, এসকান্দার আলী, হাজী বাচ্চু মাল, হাজী কবির মোড়ল এর যৌথ উদ্যোগে ২০আগস্ট স্হানীয় একটি হলে আয়োজিত সভার সভাপতিত্ব করেন আনোয়ার হোসেন হিরন, তোফায়েল আহমেদ ও শামীম মৃধার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সঞ্জয় বালা,‌ সৈয়দ রাজীব, জামাল ফেরদৌস,‌‌ রানা আলী, গোলাম মোস্তফা,‌ হান্নান, ইমরান মুন্সী,‌ সজীব আকন সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনের ওপর আলোচনা করেন। তার স্মৃতিচারণের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধে বিজয়ের পেছনে বঙ্গবন্ধুর দেশের দল মত নির্বিশেষে সবাইকে একতাভুক্ত করতে পারার আসধারণ ক্ষমতার কথা তুলে ধরেন। তারা আগামী নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও সরকার প্রধান করতে নৌকায় ভোট দিতে প্রবাস থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।‌ এসময় তারা ইতালি আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের নেতৃত্বে আগামীতে নাপলি সেন্টারে ঐক্যবদ্ধ ভাবে নাপলি আওয়ামী লীগ কমিটি গঠন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করারও আহ্বান জানান।

সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত করেন মাওলানা জাকির হোসেন জাকারিয়া।

বিডিনিউজ ইউরোপ/১০সেপ্টেম্বর/জই/ইতালি


আরো বিভন্ন ধরণের নিউজ