• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

লিবিয়ায় আকস্মিক ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩ হাজার ছাড়ালো,নিখোঁজ ১০ হাজার

কবির আহমেদ কূটনৈতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

লিবিয়ায় আকস্মিক ভয়াবহ বন্যায় প্রাণহানি ৩ হাজার ছাড়ালো,নিখোঁজ ১০,০০০।লিবিয়ার পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃত্যুর সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। বন্যা কবলিত এলাকায় এখন পর্যন্ত প্রায় ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) লিবিয়ার বেনগাজি প্রশাসন এই তথ্য নিশ্চিত করেছে বলে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল জাজিরা জানিয়েছে।মঙ্গলবার লিবিয়ার রেড ক্রিসেন্ট সোসাইটির মুখপাত্র তাকফিক শুকরি বলেন, এই বন্যায় ২ হাজার ৮৪ জন নিহত হয়েছে। প্রায় দশ হাজার মানুষ এখনও নিখোঁজ রয়েছে। তাছাড়া প্রায় ২০ হাজার মানুষ ভিটামাটি ছেড়ে বিভিন্ন জায়গায় স্থানান্তরিত হয়েছে। এদিকে লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি প্রশাসন ধারণা করছে, প্রায় তিন হাজার মানুষ মারা গেছে।

রাজধানী ত্রিপোলিতে জাতীয় ঐক্য সরকারের প্রধানমন্ত্রী আবদুল হামিদ দইবা বলেন, ১৪ টন ত্রাণ সামগ্রী ও চিকিৎসা কর্মীদের নিয়ে একটি বিমান বেনগাজির দিকে রওনা হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেরনা শহর। সেখানে প্রবেশ করতে সমস্যা হচ্ছে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত ত্রিপোলি সরকার পূর্বাঞ্চলকে দুর্যোগপূর্ণ এলাকা হিসেবে ঘোষণা করেছে। অসহায় মানুষদের জন্য সাহায্য পাঠানোর ঘোষণা দিয়েছে। সবাই ত্রাণ নিয়ে বিভক্ত লিবিয়ার পূর্বাঞ্চলে যাচ্ছে।

বেনগাজি প্রশাসন বলেছে, ভূমধ্যসাগরীয় শহর দেরনা থেকে এক হাজারেরও বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ঘূর্ণিঝড় ড্যানিয়েল পূর্ব লিবিয়াকে বন্যায় ভাসিয়ে দিয়েছে। যার ফলে ওয়াদি দেরনা নদীর দুটি বাঁধ ভেঙে যায়। এই বাঁধ ভেঙে দেরনা শহরে লক্ষাধিক ঘনমিটার পানি ঢুকে পড়ে। এই পানি দেরনা শহরে আঘাত হানে, যার ফলে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে।

বন্যায় শহরের আবাসিক ভবনগুলো ধসে পড়েছে। পানির স্রোতে একাধিক সেতু ভেঙে গেছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ত্রিপোলি থেকে আল জাজিরার সাংবাদিক মালিক ট্রেনা বলেন, এই প্রাকৃতিক দুর্যোগে কত মানুষ নিখোঁজ হয়েছে তা নিশ্চিত বলা যাবে না। আনুমানিক পাঁচ থেকে ১০ হাজার মানুষ এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।

ট্রেনা আরও বলেন, কর্তৃপক্ষ দেরনা শহরে পৌঁছানোর চেষ্টা করছে। তারা কোনোভাবেই সেখানে যেতে পারছে না। কারণ, বন্যার পানির স্রোতে এই শহরের রাস্তাঘাট ভেঙে গেছে। ইতোমধ্যে দেরনা শহরের আশপাশের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ শুরু হয়েছে। ঘূর্ণিঝড় ও বন্যায় শহরটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে হতাহত ও ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করা কঠিন হয়ে পড়েছে। এই ভয়াবহ বন্যায় শহরের চার ভাগের একভাগ ডুবে গেছে।

মঙ্গলবার আল জাজিরার সঙ্গে কথা বলার সময় লিবিয়া-মার্কিন সম্পর্কের জাতীয় কাউন্সিলর হানি শেনিব বলেন, শহরের প্রায় চার বর্গ কিমি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। ট্রেনা বলেন, অনেক রোগী ও কর্মীকে প্লাবিত এলাকার হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। অনেকেই প্লাবিত এলাকায় আটকা পড়েছেন।

লিবিয়ায় ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটিজ প্রতিনিধি দলের সদস্য তামের রমাদান উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, বন্যা মোকাবিলা করা আমাদের সাধ্যের বাইরে।
বেনগাজির বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী হিচেম চকিউয়াত দেরনা শহর পরিদর্শন করে মঙ্গলবার রয়টার্সকে বলেন, সমুদ্রে, উপত্যকায়, ভবনের নিচে, সব জায়গায় মৃতদেহ পড়ে আছে।তিনি আরও বলেন, আমি বাড়িয়ে বলছি না, এই শহরের ২৫ শতাংশ পানির নিচে ডুবে গেছে।

বিডিনিউজ ইউরোপ/১৩ সেপ্টেম্বর/জই/লিবিয়া


আরো বিভন্ন ধরণের নিউজ